জাতীয়
জাপানের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত ও কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীের বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়া প্রয়োজন। তিনি জাপানি ভাষায় প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, এর মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও পেশাদার চালক নিয়োগের সুযোগ আরও বাড়তে পারে।
এ সময় বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিষ্ঠিত শিল্প পার্কের মতো আরও নতুন শিল্পাঞ্চল গড়ে তুলতে জাপান আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং বিদ্যমান অংশীদারত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১
দেশে ডেঙ্গুর প্রকোপ কমার লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন।

দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, পুড়ে নিহত ৬ বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্যাস সংকটে মালয়েশিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ
দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। পাশাপাশি সংকটের গুরুত্ব তুলে ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে। এতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিসহ জ্বালানি খাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।








