জাতীয়
দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, পুড়ে নিহত ৬ বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টার দিকে ইস্টার্ন কেপের কুইন্সটাউন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন লাগার সময় দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন বাংলাদেশিরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন।
নিহতরা সবাই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তাদের মধ্যে কয়েকজন সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকার এবং অন্যরা বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় দোকানে অবস্থান করা আরও একজন বাংলাদেশি দগ্ধ হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জাপানের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর বৈঠক
বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত ও কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীের বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১
দেশে ডেঙ্গুর প্রকোপ কমার লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন।

গ্যাস সংকটে মালয়েশিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ
দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। পাশাপাশি সংকটের গুরুত্ব তুলে ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে। এতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিসহ জ্বালানি খাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।








