জেলা খবর


ইয়া নবী সালাম আলাইকা ধ্বনিতে চট্টগ্রামের জশনে জুলুসে জনতার ঢল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন, সোমবার

ইয়া নবী সালাম আলাইকা ধ্বনিতে চট্টগ্রামের জশনে জুলুসে জনতার ঢল
চট্টগ্রামে ঐতিহ্যবাহী জশনে জুলুস উপলক্ষে মানুষের বিশাল ঢল নেমেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে ধর্মপ্রাণ মুসলমানরা মুরাদপুরসহ নগরীর বিভিন্ন স্থানে জমায়েত হন। টুপি, পাঞ্জাবি পরিহিত হাজার হাজার মানুষ জুলুসে যোগ দেন।
নগরীর মুরাদপুর, ষোলশহর, দুই নম্বর গেট, চকবাজার, বায়েজিদ, জিইসি মোড়সহ বিভিন্ন এলাকায় তিল ধারণের জায়গা নেই। পুরো নগরী বর্ণিল সাজে সেজেছে, সড়কের দুপাশে পতাকা, তোরণ, এবং ব্যানার-ফ্যাস্টুন দিয়ে সাজানো হয়েছে।
জশনে জুলুসে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন স্থানে শরবত বিতরণসহ অস্থায়ী দোকান বসানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ উপস্থিত রয়েছে।

জনপ্রিয়


জেলা খবর থেকে আরও পড়ুন

বাংলাদেশে পুশইনের চেষ্টা, ফেনী সীমান্তে ৭ ভারতীয়কে ফিরিয়ে দিল বিজিবি

ভোরের অন্ধকারে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাত ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত তৎপরতা, কৌশলগত অবস্থান এবং কঠোর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ভেস্তে যায়। একপর্যায়ে বাংলাদেশে কাউকে প্রবেশ করাতে না পেরে বিএসএফ সদস্যরা তাদের সঙ্গে নিয়েই ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসির কক্ষে আগুন, পুড়েছে টিভি-এসি-আসবাব; ক্ষতি প্রায় ৪ লাখ টাকা

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জের (ওসি) কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কক্ষের টিভি, এসি, আলমিরা, সোফাসহ প্রায় সব আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ থেকে ৪ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান গ্রেপ্তার

ভোলার মনপুরায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপন (৫০) গ্রেপ্তার হয়েছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মাছের আড়ত থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

লাইসেন্স ও চিকিৎসক না থাকায় মানিকগঞ্জে ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে মানিকগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে জেলা স্বাস্থ্য বিভাগের পরিচালিত অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এসব অনিয়মের দায়ে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।