Ad

এবারে নেটফ্লিক্স জয়ের পথে বাঁধন!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_31T19_30_00_111Z
Durbin News

বলিউডের বিখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজ নির্মিত চলচ্চিত্র 'খুফিয়া'-তে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন- মিডিয়াপাড়ায় এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো অনেকদিন ধরেই। অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে সে গুঞ্জনকে সত্যি করে সম্প্রতি সামনে এলো 'খুফিয়া'-র টিজার। একের পর এক সিনেমা ও সিরিজে অনবদ্য অভিনয়ের পর এবার নেটফ্লিক্সে নিজের অভিষেক ঘটাতে চলেছেন 'রেহানা মারিয়াম নূর'- খ্যাত এই অভিনেত্রী।বাঁধন ছাড়াও ‘খুফিয়া’তে আরও অভিনয় করছেন বলিউডের টাবু, আলি ফজল ও আশীষ বিদ্যার্থীর মতো শিল্পীগণ। সত্য ঘটনা অবলম্বনে লেখা অমর ভূষণের জনপ্রিয় ডিটেকটিভ উপন্যাস ‘এসকেপ টু নোহোয়ার’- কে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। গত ১১ই অক্টোবর থেকে ছবিটির শ্যুটিং শুরু হয়। আর গত ২৯শে অগাস্ট ৪৭ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করে নেটফ্লিক্স।তবে এখনো শেষ হয়নি সম্পূর্ণ শ্যুটিংয়ের কাজ। অবশিষ্ট অংশের শ্যুটিং শেষ করতে এরই মধ্যে ঢাকা থেকে মুম্বাইয়ে উড়াল দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি।ব্যাপক আলোচিত এই চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের নিয়ে গত বছরের আগস্ট - সেপ্টেম্বরের দিকে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিলো বাংলাদেশে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা বিশাল ভরদ্বাজ 'খুফিয়া'-তে অভিনয়ের প্রস্তাব নিয়ে প্রথমে এসেছিলেন বিদ্যা সিনহা মীম, মেহজাবীন চৌধুরী ও রাফিয়াথ রশীদ মিথিলার কাছে। তবে এতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তাঁরা। কারণ হিসেবে জানিয়েছিলেন, একজন বাংলাদেশির জন্য, দেশপ্রেমের প্রেক্ষাপটে এ চরিত্রটি অনেক স্পর্শকাতর। তাই লোভনীয় হলেও এক রকম বাধ্য হয়েই মকবুল, ইশকিয়া, কামিনে, হায়দার, ওমকারা-খ্যাত এ পরিচালকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তারা।কিন্তু এই চরিত্র নিয়েই আজমেরী হকের মন্তব্য ছিল , 'চরিত্রটি বড্ড চ্যালেঞ্জিং। আর তাই এটি আমার নজর কেড়েছে।'বিশাল ভরদ্বাজ ও টাবুর সঙ্গে একই শ্যুটিং ফ্লোরে কাজ করাটাও বাঁধনের কাছে দারুণ একটি অভিজ্ঞতা। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা অস্বীকার করবার উপায় নেই, বিশালের মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করার জন্য বলিউডের বড় বড় তারকারাও মুখিয়ে থাকেন।বাঁধন আরও জানান তাঁর এই ছবিতে যুক্ত হওয়ার পেছনে আরেকটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছেন অভিনেত্রী টাবু। টাবু কখনোই স্রোতে গা ভাসানো মানুষ নন। তার সঙ্গে যখন স্ক্রিন শেয়ারের সুযোগ হয়েছে সে সুযোগটি কোনোভাবেই হারাতে চাননি বাঁধন। ছবিটিতে বাঁধনের চরিত্রটি আসলে কতটা নেতিবাচক কিংবা বাংলাদেশের বিপক্ষে তা কতটুকু যাবে; সে বিষয়ে এখনই মুখ খুলতে রাজি নন অভিনেত্রী। তিনি বলেন, চলচ্চিত্রটি আগে মুক্তি পাক। মানুষ তা দেখুক। এরপর আসবে মূল্যায়নের প্রসঙ্গ। সিনেমার একটি চরিত্রে অভিনয় করার মানে তো অপরাধ কিছু নয়। অভিনয় তো অভিনয়ই। সেই চরিত্রটি আমি কতটা প্রপারলি পোট্রে করতে পেরেছি, সেটাই হোক সমালোচনার বিষয়।‘খুফিয়া’কে বাঁধন দেখছেন তার অভিনয় জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি ভ্রমণ হিসেবে। তিনি বলেন, কাজটি করার জন্য তাঁকে একটি মানসিক শক্তির পরিচয় দিতে হয়েছে; যা খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ বিরতির পর 'রেহানা মরিয়ম নূর'- চলচ্চিত্রের মাধ্যমে মিডিয়াজগতে আবারও পথচলা শুরু করেছিলেন বাঁধন। এরপর থেকেই তার ক্যারিয়ার গ্রাফে কেবলই ঊর্ধ্বগতি লক্ষ্যণীয়।সৃজিত মুখার্জী পরিচালিত ওয়েব সিরিজ 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'- তে অভিনয় করে ফের আলোচনায় আসেন বাঁধন। বলিউডের 'খুফিয়া'-তে তাঁর উপস্থিতি এবারে কতটা সন্তুষ্ট করতে পারে দর্শককে, এখন সেটিই দেখার অপেক্ষা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad