.jpg&w=3840&q=75)

সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। সম্প্রতি গুঞ্জন ছড়িয়ে পড়ে—অভিনয়শিল্পী ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে তিনি বিয়ে করেছেন। যদিও হাসান জাহাঙ্গীর বিষয়টিকে ‘মিথ্যা’ বলে দাবি করেন।
এতদিন এ নিয়ে নীরব থাকলেও অবশেষে মুখ খুলেছেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা।
মৌসুমী বলেন, “এ ধরনের প্রোপাগান্ডা নিয়ে কী বলব? যে কথাই বলি না কেন, মিথ্যা খবরটাই মানুষের কাছে বেশি মুখরোচক মনে হয়।”
তিনি জানান, এসব গুজব তার কাছে বিরক্তিকর। “এসব নিয়ে কথা বলাটাও এক রকম মূল্যহীন মনে হয়। আমি তো এসব নিয়ে কোনো ধরনের পাবলিসিটি চাই না। যার দরকার, সে হয়তো এসব নিয়ে কথা বলছে বলুক,” বলেন তিনি।
মৌসুমীর মতে, কিছু মানুষ বানিয়ে গল্প বলতে আনন্দ পায়। “জগতে কিছু নিন্দুক থাকবে, তারা মানুষকে নিয়ে বানিয়ে বানিয়ে গল্প বলে মজা পায়। তারা ভিউ চায়, মনোযোগ চায়। কোনো কিছু না জেনে মিথ্যাকে সত্য বানিয়ে রংচং মিশিয়ে ফেসবুকে উপস্থাপন করে,” মন্তব্য করেন তিনি।
শিল্পীদের নাম ব্যবহার করে ভিডিও বা পোস্ট করলে সামাজিক যোগাযোগমাধ্যমে রিচ ও ভিউ বাড়ে বলেও উল্লেখ করেন মৌসুমী। তার ভাষ্য, “সেই সুযোগটাই তারা নেয়।”
এ ধরনের গুজব রোধে আইনের সঠিক প্রয়োগের ওপর গুরুত্ব দেন এই অভিনেত্রী। তিনি বলেন, “দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভিউখোর মানুষদের গুজব ছড়ানো বন্ধ হতো। ব্যক্তিগত স্বার্থের লোভে তারা শিল্পীদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত করছে।”
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।