বিনোদন


শাকিব খানের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত ববিতার, দিলেন একটি শর্ত


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৪ আগস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার

আপডেট:০৪ আগস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার

শাকিব খানের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত ববিতার, দিলেন একটি শর্ত

দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। পছন্দের গল্প ও শক্তিশালী চরিত্রের অভাবে এত দিন অভিনয়ে ফেরার আগ্রহ দেখাননি তিনি। তবে এবার ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের অনুরোধে আবারও সিনেমায় অভিনয়ের ইঙ্গিত দিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী। যদিও সে জন্য একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি।

 

নিজের জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক আলাপচারিতার একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় ফেরার অনুরোধ জানান তিনি।

 

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। সেখান থেকে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রথমেই ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। এরপর অভিনয় থেকে দীর্ঘদিন দূরে থাকার প্রসঙ্গ টেনে বলেন, "ম্যাডাম, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।"

 

শাকিব খানের এমন আন্তরিক অনুরোধে ইতিবাচক সাড়া দেন ববিতা। তবে স্পষ্ট করে জানান, শুধু ক্যামেরার সামনে ফেরার জন্য তিনি অভিনয়ে ফিরতে চান না। ভালো গল্প এবং চ্যালেঞ্জিং চরিত্র পেলেই কেবল নতুন সিনেমায় কাজ করবেন।

 

ববিতা বলেন, "আমার কাছে সে রকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সে রকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমাকে, তোমার সঙ্গে ছবি করব।"

 

ববিতার এই বক্তব্যে স্পষ্ট, মানসম্মত গল্প ও শক্তিশালী চরিত্র পেলে দীর্ঘ বিরতির পর আবারও শাকিব খানের সঙ্গে বড় পর্দায় দেখা যেতে পারে তাকে।

 

অনুষ্ঠানে শাকিব খানের পেশাদারত্ব, অভিনয়ের প্রতি নিষ্ঠা এবং সাম্প্রতিক সময়ের কাজেরও প্রশংসা করেন ববিতা। তিনি বলেন, শাকিব নিজেকে যেভাবে গড়ে তুলেছেন এবং ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

 

উল্লেখ্য, ববিতা ও শাকিব খান এর আগে একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জিহাদ’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ফলে নতুন কোনো শক্তিশালী গল্পে এই দুই তারকাকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখার সম্ভাবনা তৈরি হওয়ায় ভক্তদের মধ্যেও নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে।




সম্পর্কিত

বিনোদন

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, আবারও যেতে হবে লন্ডনে

দীর্ঘ ১৫ মাস চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত এই অভিনেতা বাংলাদেশ সময় আজ সকালে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে ১৫ মাস পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

গুরু পূর্ণিমায় এলো জীবনের সেরা উপহার, মা হলেন করিশমা তান্না

বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরার সংসারে এসেছে নতুন অতিথি। গুরু পূর্ণিমার পবিত্র দিনে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি জানান তারা।

শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৪৪তম মঞ্চায়ন

ঢাকার অন্যতম নাট্যদল ঢাকা পদাতিক তাদের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৪৪তম মঞ্চায়ন আয়োজন করছে। আগামী শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হবে।