‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফের আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে পাভেলকে দেখা যাচ্ছে বলে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে। ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হলেও ভিডিওটির সত্যতা, ধারণের সময় ও স্থান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে ১৭ সেপ্টেম্বর প্রায় ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে পাভেল জানান, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী। বিষয়টি নিয়ে এর বাইরে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

citytouch 728-X-90

নতুন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত পাভেলের পক্ষ থেকে কোনো নতুন বক্তব্য পাওয়া যায়নি। ফলে ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হলেও এর প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না।

সাইদুর রহমান পাভেল ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে পরিচিতি পান। পরে ‘কাট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ ওরফে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

পাভেলকে ঘিরে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে নতুন কোনো বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে জানানো হবে।