সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি ছড়িয়ে পড়া ওই অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায় বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অডিওতে তাকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ এবং ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।

অডিওতে পুলিশের সক্ষমতা নিয়েও মন্তব্য করতে শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে অডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

citytouch 728-X-90

এর পরিপ্রেক্ষিতেই ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেছে ডিএমপি। তবে ভাইরাল হওয়া অডিওটির সত্যতা বা কথোপকথনের পূর্ণ প্রেক্ষাপট নিয়ে পৃথক কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি