বিনোদন


১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, আবারও যেতে হবে লন্ডনে


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৩ আগস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার

আপডেট:০৩ আগস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, আবারও যেতে হবে লন্ডনে

দীর্ঘ ১৫ মাস চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত এই অভিনেতা বাংলাদেশ সময় আজ সকালে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

 

অভিনেতার সঙ্গে রয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম কলিন্স। বিষয়টি নিশ্চিত করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ, যিনি দীর্ঘদিন ধরে ইলিয়াস কাঞ্চনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

তবে এই সফর দীর্ঘদিনের জন্য নয়। লিটন এরশাদ জানান, আগামী ১৪ আগস্টের আগেই ইলিয়াস কাঞ্চনকে আবার লন্ডনে ফিরতে হবে। কারণ ১৫ আগস্ট তার পরবর্তী চিকিৎসা-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা নির্ধারিত রয়েছে।

 

জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের ইতোমধ্যে ৬০টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। দীর্ঘ চিকিৎসার কারণে তার শারীরিক পরিবর্তনও স্পষ্ট। সম্প্রতি হিথ্রো বিমানবন্দরে তোলা একটি ছবিতে সাদা চুল-দাড়িতে তাকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা গেছে।

 

লিটন এরশাদ বলেন, দীর্ঘ চিকিৎসার পরও প্রত্যাশিত উন্নতি হয়নি। পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হলেও কাঙ্ক্ষিত ফল না আসায় কিছুদিনের জন্য তাকে দেশে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশে ফেরার জন্য ইলিয়াস কাঞ্চনেরও প্রবল আগ্রহ ছিল বলে জানান তিনি।

 

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। ওই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে জটিলতা ও ঝুঁকির কারণে টিউমারের একটি বড় অংশ অপসারণ সম্ভব হয়নি। এরপর থেকে তিনি নিয়মিত কেমোথেরাপি ও চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

 

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ‘বেদের মেয়ে জোছনা’সহ অসংখ্য ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন।




সম্পর্কিত

বিনোদন

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে ১৫ মাস পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

গুরু পূর্ণিমায় এলো জীবনের সেরা উপহার, মা হলেন করিশমা তান্না

বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরার সংসারে এসেছে নতুন অতিথি। গুরু পূর্ণিমার পবিত্র দিনে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি জানান তারা।

শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৪৪তম মঞ্চায়ন

ঢাকার অন্যতম নাট্যদল ঢাকা পদাতিক তাদের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৪৪তম মঞ্চায়ন আয়োজন করছে। আগামী শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হবে।

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?