জমকালো গ্র্যান্ড সিনেম্যাটিক গালায় ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর চ্যাম্পিয়ন রাইসা-লাবন

শাহারিয়া নয়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:আপডেট:
জমকালো গ্র্যান্ড সিনেম্যাটিক গালায় ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর চ্যাম্পিয়ন রাইসা-লাবন
Durbin News

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর প্রথম আসর। গত ১০ আগস্ট অনুষ্ঠিত ‘গ্র্যান্ড সিনেম্যাটিক গালা’য় প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। সেরা ২০ প্রতিযোগীর মধ্য থেকে বিচারকদের চূড়ান্ত মূল্যায়নে রাইসা ও লাবন চ্যাম্পিয়ন কাপল হিসেবে নির্বাচিত হয়েছেন।


চ্যাম্পিয়ন হিসেবে রাইসা ও লাবন পেয়েছেন ৫ লাখ টাকা। প্রথম রানার্সআপ হয়েছেন সিফনা ও সৌমিক। তাঁরা পেয়েছেন ৩ লাখ টাকা। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন মুনমুন ও তমাল। তাঁরা পেয়েছেন ১ লাখ টাকা।


দেশের নতুন প্রজন্মের শিল্পী তৈরি এবং বাংলাদেশের পর্যটন, সংস্কৃতি ও মানুষের গল্পকে সিনেম্যাটিক স্টোরিটেলিংয়ের মাধ্যমে তুলে ধরার লক্ষ্য নিয়ে মার্কেটার্স ৩৬০ ডিগ্রির উদ্যোগে আয়োজিত হয় ‘ফেস অব টুমোরো ২০২৬’। পুরো উদ্যোগটি বৃহত্তর ‘চলো ঘুরে আসি’, বাংলাদেশের পর্যটন, সংস্কৃতি ও সম্প্রদায়কেন্দ্রিক একটি উদ্যোগের সঙ্গে যুক্ত।


সারাদেশ থেকে ৫ হাজার ৪৭১টিরও বেশি আবেদনের মধ্য থেকে একাধিক ধাপের অডিশন, মূল্যায়ন, প্রশিক্ষণ ও সিনেম্যাটিক বুটক্যাম্পের মাধ্যমে সেরা ২০ প্রতিযোগী নির্বাচন করা হয়। প্রতিযোগিতাটিকে একটি প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে নির্বাচিত শিল্পীদের বাস্তব চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে তাঁদের ‘চলো ঘুরে আসি’ সিনেম্যাটিক ট্রাভেল ফ্র্যাঞ্চাইজির প্রথম উদ্যোগে যুক্ত করা হয়েছে। এর আওতায় দেশের বিভিন্ন স্থান ও গল্প নিয়ে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে।


গ্র্যান্ড গালা অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় সঞ্চালক আইশা খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সেন্সর বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমান, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, অভিনেতা মিশা সওদাগর, নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েতসহ দেশের চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।


প্রকল্পের প্রধান তিন বিচারক নির্মাতা অনিমেষ আইচ, অভিনেত্রী রিচি সোলায়মান ও নাজনীন হাসান চুমকির পাশাপাশি দেশের ১০ জন স্বনামধন্য পরিচালক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় ‘চলো ঘুরে আসি’-এর আওতায় নির্মিতব্য ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প, নির্মাতা, লোকেশন ও অভিনয়শিল্পী নির্বাচনের পরিকল্পনাও আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়।


নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে এমন উদ্যোগের প্রশংসা করেন চিত্রনায়ক মিশা সওদাগর। তিনি ‘চলো ঘুরে আসি’-এর ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি চলচ্চিত্রে কোনো পারিশ্রমিক ছাড়াই অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত নতুনদের এই পথচলাকে দেশের সংস্কৃতি ও বিনোদন জগতের জন্য ইতিবাচক ও আশাব্যঞ্জক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।


গ্র্যান্ড গালায় ছিল বর্ণিল সাংস্কৃতিক ও সিনেম্যাটিক পরিবেশনা। খ্যাতিমান কোরিওগ্রাফার মোফাসসাল আলিফ ও ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল টুম্পার পরিবেশনা, বিশেষ মঞ্চনাট্য এবং বিটমোস্ফিয়ারের বিটবক্সিং পরিবেশনা অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। পাশাপাশি সেরা ২০ প্রতিযোগীর বিভিন্ন পরিবেশনা ও বিশেষ উপস্থাপনাও দর্শকদের নজর কাড়ে।


আয়োজক প্রতিষ্ঠান মার্কেটার্স ৩৬০ ডিগ্রি জানায়, ‘ফেস অব টুমোরো’-এর মূল লক্ষ্য নতুন শিল্পী খুঁজে বের করার পাশাপাশি তাঁদের প্রশিক্ষণ, বাস্তব প্রযোজনায় কাজের সুযোগ এবং দীর্ঘমেয়াদি শিল্পী উন্নয়নের মাধ্যমে পেশাদার শিল্পী হিসেবে গড়ে তোলা।


একই সঙ্গে ‘চলো ঘুরে আসি’-এর মাধ্যমে বাংলাদেশের কম পরিচিত গন্তব্য, মানুষ, সংস্কৃতি, ইতিহাস, প্রকৃতি ও জীবনযাপনের গল্প চলচ্চিত্র ও বিভিন্ন কনটেন্টের মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।


আয়োজকদের মতে, ‘ফেস অব টুমোরো’ নতুন শিল্পীদের জন্য একটি বৃহত্তর পেশাগত যাত্রার সূচনা। ‘চলো ঘুরে আসি’-এর ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে নির্বাচিত শিল্পীদের সামনে চলচ্চিত্র, টেলিভিশন, টিভিসি, ওভিসি, ভ্রমণভিত্তিক কনটেন্টসহ বিভিন্ন পেশাগত কাজের সুযোগ তৈরি করার পরিকল্পনা রয়েছে।


‘আমরা শুধু শিল্পী খুঁজি না, তাঁদের গড়ে তুলি’ এই দর্শনকে সামনে রেখে ভবিষ্যতেও নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে কাজ করার প্রত্যয় জানিয়েছে মার্কেটার্স ৩৬০ ডিগ্রি।

ফেস অব টুমোরো ২০২৬

Latest News

জমকালো গ্র্যান্ড সিনেম্যাটিক গালায় ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর চ্যাম্পিয়ন রাইসা-লাবন
Durbin News

জমকালো গ্র্যান্ড সিনেম্যাটিক গালায় ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর চ্যাম্পিয়ন রাইসা-লাবন

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর প্রথম আসর। গত ১০ আগস্ট অনুষ্ঠিত ‘গ্র্যান্ড সিনেম্যাটিক গালা’য় প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। সেরা ২০ প্রতিযোগীর মধ্য থেকে বিচারকদের চূড়ান্ত মূল্যায়নে রাইসা ও লাবন চ্যাম্পিয়ন কাপল হিসেবে নির্বাচিত হয়েছেন।

মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা হবে মনোনয়ন জমার দিন
Durbin News

মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা হবে মনোনয়ন জমার দিন

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে দলটির উচ্চপর্যায়ের একাধিক সূত্র। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করবে না বিএনপি।

সন্তানদের আত্মীয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে মা-বাবার আত্মহত্যা
Durbin News

সন্তানদের আত্মীয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে মা-বাবার আত্মহত্যা

ভারতের তেলেঙ্গানার নিজামাবাদে মর্মান্তিক এক ঘটনায় দুই সন্তানকে আত্মীয়ের বাড়িতে রেখে আত্মহত্যা করেছেন এক দম্পতি। মঙ্গলবার (১১ আগস্ট) নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বাবা-মাকে কয়েক ঘণ্টার জন্য আত্মীয়ের বাড়িতে রেখে আসা দুই শিশু আয়ুশ ও মিথুন এখন অনাথ।

মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে লাখ টাকা জিতলেন ঢাকার আলা উদ্দিন
Durbin News

মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে লাখ টাকা জিতলেন ঢাকার আলা উদ্দিন

রাজধানীর বাসাবো-নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা পুরস্কার পেয়েছেন। রিমার্ক এইচবি লিমিটেডের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের আওতায় তিনি দ্বিতীয় লাখপতি বিজয়ী হয়েছেন।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।