বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরার সংসারে এসেছে নতুন অতিথি। গুরু পূর্ণিমার পবিত্র দিনে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি জানান তারা।

যৌথ পোস্টে করিশমা ও বরুণ লেখেন, “পবিত্র গুরু পূর্ণিমার দিনে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে। ২৯ জুলাই ২০২৬, আমাদের ছোট্ট সন্তান, পৃথিবীতে তোমাকে স্বাগতম।” সন্তানের জন্মের খবর প্রকাশের পরপরই শুভেচ্ছায় ভরে যায় তাদের সামাজিক যোগাযোগমাধ্যম।

ভক্তদের পাশাপাশি বলিউড ও টেলিভিশন অঙ্গনের অনেক তারকাও নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি, স্মৃতি ইরানি, সোনাল চৌহান ও অমৃতা খানভিলকরসহ অনেকেই।

citytouch 728-X-90

চলতি বছরের এপ্রিলে করিশমা ও বরুণ প্রথমবারের মতো জানান, তারা বাবা-মা হতে যাচ্ছেন। সে সময় মাতৃত্বকালীন ফটোশুটের কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। ছবিতে দুজনকে ‘মম’ ও ‘ড্যাড’ লেখা ক্যাপ পরা অবস্থায় দেখা যায়। এছাড়া ছোট্ট উলের মোজা এবং করিশমার বেবি বাম্পের ছবিও প্রকাশ করা হয়েছিল।

সেই পোস্টের ক্যাপশনে তারা লিখেছিলেন, “একটি ছোট্ট অলৌকিক উপহার, আমাদের সবচেয়ে বড় আশীর্বাদআগস্ট ২০২৬।” যদিও নির্ধারিত সময়ের আগেই জুলাই মাসের শেষ দিকে তাদের সন্তান পৃথিবীর আলো দেখল।

উল্লেখ্য, দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন করিশমা তান্না ও বরুণ বাঙ্গেরা। বিয়ের চার বছর পর তাদের পরিবারে এলো প্রথম সন্তান।