Ad

হঠাৎ করেই নাটকে দেখা যাচ্ছেনা মেহজাবিনকে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (7)
Durbin News

মেহজাবিন চৌধুরী দেশের ছোট পর্দায় আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয়। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত কতগুলো নাটক/টেলিফিল্মে অভিনয় করেছেন সেটা নির্দিষ্ট করে বলা মুশকিল এর ব্যাপার। কিন্তু ইদানিং নাটকে তেমন একটা দেখা যাচ্ছে না মেহজাবিনকে? আর সেটার কারন কি এ নিয়ে বেশ ভাল গোলক ধাধা তৈরি হয়েছে এই নায়িকায় ভক্তদের মধ্যে। শোবিজে পদার্পনের তেঁর বছর অতিক্রমের পথে। তাই নাটক ছেড়ে এখন রাস্তা বদলের উদ্দেশ্য হাঁটছেন এই নায়িকা। দীর্ঘদিন নাটকে কাজের সুত্রে, শিখে নিয়েছেন অভিনয়ের খুটিনাটী যাবতীয় কিছু। আর সম্প্রতি সময়ে বেশ কিছু ভিন্ন ধারার কাজ করে ইতিমধ্যে তার প্রমানও দিয়েছেন এই নায়িকা। এখন সময় বড় পর্দায় কাজ করার। সেই কারনেই মূলত নাটক থেকে একটু দুরেই রয়েছে মেহজাবিন। তবে বেশ কিছু বড় প্রতিষ্ঠানের সাথে কাজের চুক্তি থাকায় বিজ্ঞাপনে আছেন নিয়মিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানা যায়, বিগত কয়েক বছর ধরেই সিনেমার প্রস্তাব পেয়ে আসছেন এই নায়িকা, কিন্তু ঠিকঠাক গল্প না মেলায় কারো সাথে কাজের ব্যাপারে চুক্তিবদ্ধ হননি তিনি। খুব শীঘ্রই হয়তো আচমকা পাওয়া যাবে মেহজাবিনের চলচিত্রে যুক্ত হবার খবর, আর কে সেই সৌভাগ্যবান নির্মাতা?! সেটা দেখার প্রত্যাশায় রয়েছে এই অভিনেত্রীর লাখ লাখ ভক্ত।চলতি বছরে এই নায়িকা বেশ কিছু আলোচনার জন্ম দিয়েছেন। এই বছর প্রথম ওটিটি তে অভিষেক হয়েছে মেহজাবিনের। আর বেশ ভাল সাড়াও পেয়েছেন তিনি। তরুণ মেধাবী নির্মাতা আশফাক নিপুনের পরিচালনায় ‘’সাবরিনা’’তে অভিনয় করে বেশ প্রসংশিত হয়েছেন মেহজাবিন। এছাড়াও দেশিও ওটিটি চরকীতে ভিকি জাহেদ এর পরিচালনায় ‘’রেডরাম’’ নামে একটি ওয়েব ফিল্মেও কাজ করেছেন তিনি। স্বচ্ছ ইমেজ নিয়ে কাজ করা দেশের অন্যতম জনপ্রিয় এই তারকা অভিনেত্রীর প্রেম নিয়ে চলতি বছর আবার গুঞ্জন ওঠে। মেহজাবিন নাকি সত্যিই প্রেম করছেন এই সময়ের সবচেয়ে আলোচিত বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের সাথে। যদিও ইতিপুর্বে এ নিয়ে ধোয়াশা ছিল অনেকের। তবে চলতি বছর নভেম্বরে আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা টিকটকে মেহজাবিন আর রাজীবের একটি ভিডিও শেয়ার করে। যেটা তাদের এই সম্পর্কের গল্পকে আবার নাড়া দিয়ে দেয়। এরপর অনেকেই বলতে থাকেন তারা দুইজন গোপনে বিয়েও করে ফেলেছেন দুই বছর আগেই। তবে এইসবই এখনো ধারনা মাত্র! এছাড়া এ বছর জাতীয় রাজস্ব বোর্ডে সেরা করদাতার তালিকায় নিজের নাম লিখিয়েছেন মেহজাবিন। ১৪১ জনের তালিকায় দেশের ছয় জন শিল্পীর নামও আছে। এরমধ্যে অভিনেত্রী হিসেবে সম্মান সুচক কার্ড অর্জন করেছেন তিনি। আর এটাকে অন্যরকম গুরুত্বপুর্ন অর্জন ভাবছেন তিনি। কাজের ব্যাপারে খুব রুচিশীল মেহজাবিন। নিয়মিত ভাবে কাজ করে গেলেও সবসময় বজায় রেখেছেন নিজের ব্যক্তিত্বের ছাপ। ২০১৭ সালে নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ‘’বড় ছেলে’’ টেলিফিল্মে দুর্দান্ত অভিনয় করে সাড়া ফেলে দেন এই অভিনেত্রী। যদিও মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন । তবে ২০০৯ সালে দেশের সবচেয়ে গুরুত্বপুর্ন সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মুল ধারার মিডিয়াতে পদাচরনা হয়। এরপর ক্যারিয়ের বেশ ছন্দময় উত্থান হয়েছে তার।মেহজাবিন অভিনয়ের পাশাপাশি দারুন ঘুরতে ভালবাসেন। কাজের অবসর পেলেই ছুটে যায় নিজের পছন্দের জায়গাতে। এ বছরও ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন। নিউইয়র্ক থেকে পরে পাড়ি জমান মেক্সিকোতে। নতুন বন্ধুর সঙ্গে জমে ওঠে আড্ডা। মেক্সিকোতে ভ্রমনকালীন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তে ভাইরাল হয়ে যায়। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবং ইন্সটাগ্রামে পঁয়ষট্টি লাখের বেশি মানুষ এই নায়িকাকে নিয়মিত অনুসরণ করেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad