Ad

বিয়ে না করেও বাবা হতে চায় সালমান খান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-490555-1637679353
Durbin News

সম্প্রতি বিয়ে না করেও বাবা হবার ইচ্ছা প্রকাশ করেছেন বলিউড ভাইজান সালমান খান। জনপ্রিয় এই মেগাস্টার বলেছেন, তিনি অবশ্যই সন্তান চান। কিন্তু সন্তান থাকলে সন্তানের মা-ও তো থাকবে। কিন্তু তিনি কোনো মা চান না। অথচ সন্তানের দেখাশোনা করার জন্য প্রয়োজন রয়েছে মায়েরও। এদিকে বাচ্চাদের সাথেও একান্তে সময় কাটাতে ভীষন ভালবাসেন সালমান। তাই ভারতের একটি গোটা গ্রামের দায়িত্ব নিয়ে নেন তিনি। যেখানে সন্তানেরা তাদের মায়ের কাছেই থাকবে। আর সালমানও হয়ে গেলো এতগুলো সন্তানের অভিভাবক। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বলিউডের ভাইজান। সালমানের মতে শিশুরা পবিত্র। তিনি চান তার জীবনও শিশুদের সাহচর্যে ভরে উঠুক। তাই ভারতের most eligible এই ব্যাচেলর বিয়ে করতে না চাইলেও, তার বাবা হওয়ার শখ তিনি এভাবেই পূরন করছেন। বোন অর্পিতা এবং ভাই আরবাজ খানের সন্তানদের প্রতি স্নেহ দেখলেই, সালমানের শিশুদের প্রতি ভালবাসার প্রমাণ পাওয়া যায়। এছাড়া তার সিনেমার শিশু চরিত্রের সাথেও তিনি অল্পতেই বন্ধুত্ব পাকিয়ে ফেলতে পারদর্শী। এর আগেও সারোগেসিতে তার বাবা হবার, ইচ্ছা প্রকাশের কথা উঠেছিলো। অন্যদিকে সালমানের ৫৭তম জন্মদিনের পার্টিতে সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানির সাথে তার অন্তরঙ্গ মূহুর্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুলকালাম কান্ড। যেখানে দেখা যায় সালমানের জন্মদিনের পার্টিতে অন্যান্য তারকাদের মত উপস্থিত ছিলেন তার সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানিও। বিদায় নেবার সময় সঙ্গীতাকে জড়িয়ে ধরেন সালমান। শুধু তাই নয়, সাবেক প্রেমিকার কপালে চুমুও দেন সবার প্রিয় ভাইজান। যে ভিডিও ক্লিপটি মূহুর্তে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এ ঘটনার পর সালমানের ভক্ত অনুরাগীরা বলছেন তাহলে কি এখনো পুরোনো প্রেমিকা কে ভুলতে পারেননি ভাইজান। আবার অনেকে তাদের পুনরায় এক হবার পরামর্শও দিচ্ছেন। নব্বইয়ের দশকে সালমানের সাথে সম্পর্কে ছিলেন সঙ্গিতা বিজলানী। কিন্তু সম্পর্কের পাঠ চুকিয়ে তিনি বিয়ে করেন ক্রিকেটার আজহার উদ্দিনকে। পরবর্তীতে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়। এরপর সালমান এবং সঙ্গীতা দুজনই অতীত ভুলে নিজেদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। যেমনটা রেখেছেন সালমানের আরেক প্রেমিকা ক্যাটরিনা কাইফও। আর সঙ্গীতার সাথে সালমানের এই ঘনিষ্ঠতাও তাদের নির্ভেজাল বন্ধুত্বেরই একটি অংশ। জীবনে বহু সম্পর্কে জড়িয়েছেন বলিউডের এই সুপারস্টার। কিন্তু তার কোনো সম্পর্কই স্থায়ী হয়নি। সোমী আলী থেকে ঐশ্বরিয়া, প্রেমিকার দীর্ঘ লিস্টে নাম আছে অনেকেরই। এত এত প্রেমিকা থাকার পরও কেনো বিয়ে করেননি সালমান। সে প্রশ্নই যেনো বারবার উঁকি দেয় তার ভক্তদের মনে। বিয়ে না করা প্রসঙ্গে একাধিক বার ভিন্ন ভিন্ন কারনও জানিয়েছেন। সালমান বলেছেন, তিনি তার সমসাময়িক অভিনেতাদের চেয়ে জীবনে বেশি ভুল করেছেন। ভুলের জন্য মামলার মারপ্যাঁচে জড়িয়ে জীবনে অনিশ্চয়তার মুখোমুখি পড়েছেন। এ ব্যাপারে বলেন, যদি তিনি বিয়ে করেন এবং তার কোনো ফুটফুটে সন্তান হয়, আর এর মাঝেই তাকে জেলে যেতে হয়, তাহলে ব্যাপারটা মোটেও সুখকর কিছু হত না। কারন এমন দৃশ্য সিনেমাতে সুন্দর দেখালেও বাস্তবে কষ্ট দায়ক। তাই নিজের ভুলে ভরা জীবনের সাথে তিনি কাউকে জড়াতে চাননি। এছাড়াও একবার মজার ছলেই বলেছিলেন তিনি শিশুকাল থেকেই রেখাকে ভালবাসতেন। রেখার মত কাউকে না পেয়ে জীবনে আর বিয়েটাই করলেন না।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad