Ad

ধর্মের কারনে অভিনয় ছেড়ে দিচ্ছেন সাই পল্লবী!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
sai-pallavi-inner-20230111092635
Durbin News

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, অভিনয় ছেড়ে দিয়ে ডাক্তারি পেশায় নিয়োজিত হবেন, দক্ষিনি সুপারস্টার খ্যাত অভিনেত্রী, ন্যাচরাল বিউটি কুইন সাই পল্লবী। সেই গুঞ্জন শেষ হতে না হতেই শোনা যাচ্ছিল, দক্ষিনি সিনেমার পর এবার, বলিউডে অভিষেক করবেন লাস্যময়ী এই সুন্দরী। সাই পল্লবীর বলিউডে অভিষেক করার কথা শুনে, ভক্তরা যেন প্রশান্তি খুঁজে পেয়েছিল।কিন্তু এর মাঝেই আবার গুঞ্জন উঠেছে, ধর্মের টানে চিরতরে অভিনয়কে বিদায় জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাদা পোশাকে পরিবারের সাথে সাই পল্লবীর কিছু ছবি ভাইরাল হয়েছে।সেগুলো দেখে মনে হচ্ছে, দক্ষিণ ভারতের একটি ধর্মীয় অনুষ্ঠান হেতাই হাবাবাতে, সাই পল্লবী তার পরিবারের সাথে অংশ নিয়েছেন। ছবির সূত্র ধরেই অনেকে রটিয়ে দিয়েছেন, ধর্মের কারনে অভিনয় ছেড়ে দিবেন তিনি। এরপর থেকে অনুসারীদের মনে, তার অভিনয় ছাড়ার জল্পনা আরও বেশি জোরদার হয়েছে। এমনকি তারা বেশ উদ্বিগ্নও হয়ে পড়েছেন। তবে সত্যি সত্যিই সাই পল্লবী অভিনয় ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, সেই বিষয়ে এখনো তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে একবার গুঞ্জন উঠেছিল, অভিনয় ক্যারিয়ারের শীর্ষে থাকতেই, অবসর নিতে চলেছেন তিনি। তখনো অভিনেত্রী এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। দক্ষিন ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জর্জিয়া থেকে মেডিক্যাল সাইন্স নিয়ে পড়াশোনা করেছেন । ইতিমধ্যেই কোয়েম্বাটুরে খুলে ফেলেছেন নিজের একটি হাসপাতাল। যার কারনে অনেকেই বলছেন, ভারতীয় ক্রাশ এবার চিকিৎসা পেশায় মনোনিবেশ করবেন। সাই দক্ষিণ ভারতের পাশাপাশি, জনপ্রিয় হয়ে উঠেছেন গোটা ভারতবর্ষের দর্শকের কাছে। শুধু অভিনয়ই নয়, ব্যক্তিত্ব এবং সাদামাটা থাকার অভ্যাস, দর্শকদের তাঁকে ভালবাসতে বাধ্য করেছে। ব্রণর লাল দাগ এবং কোঁকড়ানো উস্কোখুস্কো চুল নিয়েই, দাপিয়ে অভিনয় করে চলেছেন তিনি। ত্বকের দাগগুলো কখনও মেকআপের আড়ালে লুকোনোর চেষ্টা করেন না।পর্দায় তিনি একেবারেই মেকআপ করেন না। কখনও স্ক্রিপ্টের চাহিদা অনুযায়ী করতে হলেও, নামমাত্র মেকআপ করেন।একটি ত্বক উজ্জ্বল করার ক্রিমের বিজ্ঞাপনের জন্য, দু’কোটি টাকার প্রস্তাব পেয়েছিলেন সাই। কিন্তু এ ধরনের বিজ্ঞাপন, মেয়েদের জন্য অপমানজনক বলে মন্তব্য করে, তিনি কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দেন।২০০৩ সালের ‘কস্তুরীমান’ এবং ২০০৮ সালের ‘ধাম ধুম’ ছবিতে শিশু শিল্পী হিসাবে আত্মপ্রকাশ হয় সাই পল্লবীর। তারপর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায়, লম্বা বিরতি নেন অভিনয় থেকে।২০১৪ সালে জর্জিয়ায় থাকাকালীন, পরিচালক আলফোনসে পুথারেন ‘প্রেমাম’ ছবির প্রস্তাব দেন তাঁকে। ছুটিতে বাড়ি ফিরে তিনি ছবির শ্যুটিং করেন। সেখানে দর্শক সাদামাটা লুকেই তাকে মেনে নেয়। মাত্র চার কোটি টাকার সিনেমা রাতারাতি বক্স অফিসে হিট হয়ে, একশো কোটি টাকার বিজনেস করে৷ এই সিনেমার মধ্য দিয়ে সাই পল্লবীর সুনাম ও পরিচিতি বাড়তে থাকে। একই বছরে তিনি দুইটি ফিল্মফেয়ার পুরষ্কার পান।এরপর জনপ্রিয় সিনেমা কালিতেও মূখ্য চরিত্রে অভিনয় করেছেন। এটিও ব্লকবাস্টার সিনেমাগুলোর মধ্যে একটি। রোমান্টিক সিনেমা "ফিদা'র" মধ্য দিয়ে তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে, সেখানেও সফলতা অর্জন করেন তিনি। "ফিদা" টেলিভিশনে সর্বাধিক টি আর পি রেটিং পেয়েছিল তখন। এমনকি পঞ্চমবার দেখানোর সময়ও, এই সিনেমার টি আর পি রেটিং ছিলো সর্বোচ্চ। "দিয়া" সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তামিল মুভিতে কাজ শুরু করেন তিনি। এটিও ছিল ব্যবসা সফল একটি সিনেমা।সম্প্রতি গুঞ্জন রয়েছে "রামায়ণ" সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করার মধ্য দিয়ে, বলিউডে অভিষেক করবেন সাই পল্লবী।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad