বিনোদন


আম্বানি পুত্রের বাগদানে জমকালো আয়োজন।


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২১ জানুয়ারি ২০২৩, ০৬:০৬ অপরাহ্ন, শনিবার

আম্বানি পুত্রের বাগদানে জমকালো আয়োজন।


আবারো উৎসবের আমেজ এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির পরিবারে। এবার জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো, মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বাগদান অনুষ্ঠান।

গত ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের সঙ্গে আংটি বদল করেন অনন্ত আম্বানি।

এদিন পারিবারিক লোকজন আর বন্ধুরা ছাড়াও উপস্থিত ছিলেন, বলিউড থেকে শুরু করে ক্রীড়া জগতের অনেক বড় বড় তারকারা।

দীপিকা ,শাহরুখ, ঐশ্বর্যা রাই বচ্চন, শচীন টেন্ডুলকার, কিরণ রাও, সারা আলী খান, জাহ্নবী সহ আরো অনেকে ছিলেন সেখানে!

গোটা অনুষ্ঠানে উৎসাহ-উদ্দীপনার যেমন কোনো সীমা ছিল না, তেমনই বাদ পড়েনি তাদের পারিবারিক ঐতিহ্যগুলিও।

অ্যান্টিলিয়ায় আম্বানিদের পারিবারিক মন্দিরেই সব ধরনের সমস্ত আচার-নিয়ম সম্পন্ন হয়। বাগদানের পরে নবদম্পতির উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করে, শ্রী কৃষ্ণের আশীর্বাদ নিতে, পুরো পরিবার মন্দিরে যায় পুজোর জন্য। 

সেখান থেকে তার যান গণেশ পুজোর অনুষ্ঠানে।
এরপর মহা ধুমধামে অনুষ্ঠিত হয় রাধিকা- অনন্তের ‘গোল ধানা’ অনুষ্ঠান। এই পর্বে উপস্থিত অতিথিদের দেওয়া হয় ধনে বীজ আর গুড়।

গুজরাটী বিয়ের প্রাচীন নিয়মামুসারে, এই অনুষ্ঠানে হবু বরের বাড়িতে, পরিবারের সঙ্গে মিষ্টি এবং উপহারের ডালি নিয়ে হাজির হন কনে। এরপর দুই পরিবার পরস্পরের মধ্যে উপহার বিনিময় করেন।

অনুষ্ঠানের শেষে জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল গান করেন অনন্ত-রাধিকার জন্য।

বাগদানের অনুষ্ঠানে আম্বানি পরিবারের পোশাকেও ছিলো আভিজাত্যের ছাপ। অনন্তের পরনে ছিল নীল রঙের শেরওয়ানি।

আর রাধিকার পরনে ছিল সোনালি জরির কারুকাজ করা লেহেঙ্গা। হিরের গয়নায় ঝলমল করা রাধিকা মার্চেন্ট সকলের নজর কেড়েছেন।

কম যান না নীতা আম্বানিও। দামী লেহেঙ্গা আর গয়নায় দ্যুতি ছড়াচ্ছিলেন আম্বানি পত্নীও।

মুকেশ ও নীতা আম্বানির তিন সন্তানের মধ্যে অনন্ত আম্বানি সবার ছোট। তিনি আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছেন। 

বর্তমানে রিলায়েন্স এনার্জির নেতৃত্বে রয়েছেন।
জিও প্ল্যাটফর্মস এবং রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের বোর্ডেও রয়েছেন তিনি। 

গত বছরের অগাস্ট মাসে নিজের উত্তরাধিকার পরিকল্পনা প্রকাশ্যে এনেছিলেন মুকেশ আম্বানি। তাঁদের ব্যবসার টেলিকম এবং রিটেলের লিডারশিপ দায়িত্ব পেয়েছেন যমজ সন্তান আকাশ এবং ইশা। 

আর ছোট ছেলে অনন্ত আম্বানিকে, কোম্পানির নতুন এনার্জি সেক্টরের দায়িত্ব দিয়েছেন মুকেশ।

ইতোমধ্যেই মুকেশ আম্বানি ছেলের জন্য, দুবাইয়ের পাম জুমেইরাতে ৮০ মিলিয়ন ডলারের একটি বাড়ি কিনেছেন।

অন্যদিকে মুকেশ-নীতার হবু পুত্রবধূ রাধিকা তার পড়াশোনা সম্পন্ন করেন মুম্বাই এবং নিউ ইয়র্কে।

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি এবং অর্থনীতি নিয়ে স্নাতক করেছেন তিনি। পাশাপাশি এনকোর হেলথকেয়ার বোর্ডে রয়েছেন।

এছাড়াও রাধিকা মুম্বাইয়ের একজন পেশাদার নৃত্যশিল্পী। শ্বাশুড়়ি নীতা আম্বানির মতোই ভারতনাট্যম ঘরানার কুশলী শিল্পী তিনি।

গত বছরের জুন মাসে 'জিও ওয়ার্ল্ড সেন্টার'-এ, নৃত্যশিল্পী রাধিকা মার্চেন্ট প্রথম বার মঞ্চে একক নৃত্য পরিবেশন করেন। যে অনুষ্ঠান আয়োজনের মূল কর্ণধার ছিলেন আম্বানি এবং মার্চেন্ট পরিবার।

তবে রাধিকার পরিচয় কেবল নৃত্যশিল্পী আর অনন্ত আম্বানীর বাগদত্তা হিসেবেই নয়, পারিবারিক গৌরবেও তিনি কোনো অংশে কম নন। 

রাধিকার বাবা বীরেন মার্চেন্ট দেশের ধনী ব্যক্তিদের তালিকায় এক পরিচিত নাম। আর রাধিকার মায়ের নাম শৈল মার্চেন্ট।

রাধিকা মার্চেন্টের সঙ্গে ছোটবেলা থেকেই বন্ধুত্ব অনন্তের। বাগদানের আগেও রাধিকাকে আম্বানি পরিবারের একাধিক অনুষ্ঠানে অনন্তের সঙ্গে দেখা গিয়েছে।




জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

ক্যামেরার আড়ালে শেষবিদায়, মুন্সিগঞ্জে দাফন সম্পন্ন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার–এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় তাঁর নানাবাড়িতে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্ত্রীর যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির, অতঃপর...

স্ত্রীর করা যৌতুক দাবির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। পরে শুনানি শেষে তাকে জামিন দিয়েছেন আদালত।

কারিনার জন্য আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, নেওয়া হবে ভারতে

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে। তার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। আজ সোমবার বিকেলেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তার বাবা, দেশের কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদ।

সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ সেলিনা জেটলির

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বৈবাহিক জীবনের টানাপোড়েন ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন থাকার অভিজ্ঞতা নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন। মাতৃ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্বামী পিটার হাগ–এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন।