Ad

সালমান খানের ভক্ত জায়েদ খান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
53ef9e97cdeb8d5980abfe54e4185f4a946914aff7f4190c
Durbin News

দেশের বিনোদনপাড়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। কারনে- অকারনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত চর্চায় থাকেন এ নায়ক। বলিউড ভাইজান সালমান খানের ভক্ত তিনি। নিজেকে বলিউডের এই সুপারস্টারের চেয়ে কোনো অংশে কম মনে করেন না। ফ্যাশন, স্টাইলের দিক থেকেও নিজের পছন্দের নায়ককে অনুসরণ করেন জায়েদ। তার মতই হাতে পড়েন নীল পাথরের ব্রেসলেট এবং কানে ছোট দুল। সালমানের ফ্যাশন ব্র‍্যান্ড 'বিং হিউম্যানে'র পোশাকের প্রতিও বিশেষ দূর্বলতা রয়েছে তার। যদিও সালমানকে অনুকরণের কথা সরাসরি স্বীকার করতে নারাজ এ অভিনেতা। তবে তার ফ্যাশন প্রীতি দেখলে, দর্শকদের বুঝতে ভুল হয়না। দীর্ঘদিন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন এ নায়ক। মত দিয়েছেন নানা ঘটনা নিয়ে। আর বিভিন্ন মন্তব্যের জের ধরে, তাকে নিয়ে প্রতিনিয়ত ট্রোল করেন নেটিজেনরা। তবে ক্ষমতায় থাকাকালীন সময় একাধিক তারকার সাথে তার মনোমালিন্যের খবর প্রকাশ্যে আসে। ইন্ডাস্ট্রিতে নিজের ক্ষমতার অপব্যবহার করার অভিযোগও উঠে তার বিরুদ্ধে। ক্ষমতার প্রভাব খাটিয়ে একাধিক নায়িকার সাথেও তার ঝুট ঝামেলার কথা প্রকাশ্যে আসে। ঢালিউড ইন্ডাস্ট্রিr জনপ্রিয় নায়িকা পপি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এ নায়িকা হঠাৎ করেই একটি ভিডিও বার্তায় জানালেন, জায়েদ খান তার সাথে সম্পর্কে জড়ানোর পর তাকে নানা ভাবে হেনস্থা করতেন। এসময় তিনি জায়েদের বিরুদ্ধে আরও নানা অভিযোগ সবার সামনে তুলে ধরেন। এছাড়া, ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা মৌসুমীর সংসারে অশান্তি সৃষ্টি করাr জন্যেও তাকে দায়ী করা হয়। কিছু দিন আগেই অল্পের জন্য ভাঙতে ভাঙতে বেঁচে যায় মৌসুমী এবং ওমরসানী দম্পতির দীর্ঘদিনের সংসার। সেসময় চিত্রনায়ক ওমরসানি তার সংসারে অশান্তি সৃষ্টি করার জন্য জায়েদ খানকে দায়ী করেন। এমনকি ডিপজলের মেয়ের বিয়েতে তাদের মধ্যে বাকবিতন্ডায় জড়ানোর খবরও শোনা যায়। যদিও এসবকিছু আবার মৌসুমী অস্বীকার করেছিলেন। জায়েদ খানও মৌসুমীকে বড় বোনের মত দেখার কথা জানান। তবে কি নিয়ে তাদের মাঝে মনোমালিন্যের সূত্রপাত হয়, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সম্প্রতি বিভিন্ন নারী কেলেংকারীর কথা উড়িয়ে দিয়ে, তিনি ঘটা করে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। এত কিছুর ভীড়েও সাধারণ দর্শকদের কাছে জনপ্রিয় নায়ক জায়েদ খান। তার ভক্ত অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় প্রথম অভিষেক হয় জায়েদ খানের। এর পর থেকে প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেন তিনি। পর্দায় অভিষেকের পরপরই 'কাজের মানুষ', ‘মন ছুঁয়েছে মন', ‘দাবাং’, ‘মায়ের চোখ ও ‘রিকশাওয়ালার ছেলে’র মত বেশ কিছু বানিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ২০১২ সালে শাবনূরের মত লিডিং অভিনেত্রীর বিপরীতে, ‘আত্মগোপন’ সিনেমায় অভিনয় করেন জায়েদ খান। এছাড়া 'নগর মাস্তান’ এনং ‘অন্তর জ্বালা’ সিনেমায় তার বিপরীতে ছিলেন নায়িকা পরীমনি। সাধারণ সম্পাদক পদের লড়াইয়ের সময় থেকে শত্রুতায় জড়িয়ে পড়েন নায়িকা নিপুনের সাথে। কিন্তু ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নামের একটি টেলিফিল্মে চিত্রনায়িকা নিপুণের সাথেই জুটি বেঁধে অভিনয় করেছিলেন জায়েদ খান। তার বিভিন্ন কর্মকাণ্ডকে ঘিরে সমালোচনা করা হলেও, ব্যক্তি জায়েদ খান অত্যন্ত উদার মনের মানুষ। সাধারণ সম্পাদক থাকাকালীন কাজ করেছেন অসহায় ও দুস্ত শিল্পীদের জন্য। দেশে ভারতীয় সিনেমা মুক্তির বিরুদ্ধেও সোচ্চার তিনি। তার মতে, বিদেশি সিনেমা মুক্তি পাওয়া শুরু করলে, সিনেমা ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের জীবিকা হুমকির মুখে পড়বে।দেশের সিনেমা ইন্ডাস্ট্রির উন্নয়নে সবসময় কাজ করে যেতে চান এ অভিনেতা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad