Ad

পাঠান’ সিনেমার শুটিং হয়েছে বিস্ময়কর যে ১০ স্থানে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
8p3ov86o_shah-rukh-khan_625x300_25_March_22
Durbin News

পাঠান নিয়ে ক্রেজ যেনো থামছেই না! বক্স অফিসে হচ্ছে নিত্য রেকর্ড! এখন পর্যন্ত কোনো ভারতীয় ছবির শুটিং হয়নি এমন কিছু স্থানে হয়েছে বহুল আলোচিত সিনেমা 'পাঠান'এর দৃশ্যধারণের কাজ! দুবাইয়ের বুর্জ খলিফা থেকে শুরু করে সাইবেরিয়ার বৈকাল হ্রদ- বাদ পড়েনি এমন কিছু অবাক করা স্থানও।সম্প্রতি মুক্তি প্রাপ্ত পাঠান সিনেমা নিয়ে ভারতে বয়কটের হিড়িক পড়েছিলো, তবে সব কিছুকে ছাপিয়ে শাহরুখ অভিনীত এই সিনেমা মুক্তির পরপরই ব্যাপক আলোড়ন তুলেছে বিশ্ব দরবারে।ছবির কাহিনি ও চিত্রনাট্যতো রয়েছেই, পাশাপাশি সিনেমার শুটিং লোকেশনও নজর কেড়েছে দর্শকদের।জানা গেছে, পাঠান সিনেমার কিছু দৃশ্যের শুটিং করা হয়েছিল ব্যয়বহুল ও চোখ ধাঁধানো নিদর্শনের শহর আরব আমিরাতের দুবাইয়ে।তার মাঝে পাঠানের একটি অ্যাকশন সিকোয়েন্স বিখ্যাত বুর্জ খলিফায় শুট করা হয়েছে বলেও জানা গেছে।তবে শুধু বুর্জ খলিফাই নয়, অন্যান্য অনেক জনপ্রিয় ল্যান্ডমার্ককেও গ্ল্যামারাস পটভূমি হিসেবে দেখানো হয়েছে এই সিনেমায়।পাঠানের বহুল বিতর্কিত গান ‘বেশরাম রং’। জানা যায়, শুধু এ একটি গানের শুটিং করতেই নাকি স্পেনের ম্যালোকে গিয়েছিলেন শাহরুখ-দীপিকা জুটি।এই বন্দর শহরটি বেশিরভাগ প্রাচীন স্থাপত্যের জন্য বিখ্যাত। এ ছাড়াও স্পেনের কাডিজসহ আরো বিভিন্ন পর্যটন এলাকায় সিনেমাটির দৃশ্যধারণের কাজ করা হয়েছে।পাঠান সিনেমার বিভিন্ন দৃশ্যের জন্য শাহরুখ দীপিকাকে যেতে হয়েছে ভালোবাসার শহর প্যারিসেও। এটি প্রেমিক যুগলদের কাছে সিটি অফ লাভ বা রোমানি শহর হিসেবে বেশি পরিচিত। এখানে আছে অসংখ্য দর্শনীয় স্থান। তার মাঝে পাঠান সিনেমায় দেখানো হয়েছে আইফেল টাওয়ারসহ এ শহরের আরো কিছু গুরুত্বপূর্ণ স্থান।এ সিনেমার রুদ্ধশ্বাস অ্যাকশন দৃশ্যগুলো শুট করার জন্য 'পাঠান' পাড়ি জমিয়েছিলেন রাশিয়ার মস্কোতে। সিনেমায় দেখা যায় আব্রাহাম ও শাহরুখ খানের মধ্যে একটি দৌড়ানোর দৃশ্য।জানা গেছে, এ দৃশ্য শুট করা হয়েছে সৌন্দর্যমণ্ডিত বিশ্বের সবচেয়ে গভীর আর প্রাচীন হ্রদ সাইবেরিয়ার বৈকালে। এছাড়া এই গভীরতম হ্রদের আশপাশেই দৃশ্যায়ন হয়েছে শাহরুখের বাইক রেসিং অ্যাকশন দৃশ্য।এর আগে আর কোনো ভারতীয় চলচ্চিত্রের শুটিং এখানে করা হয়নি। আয়তনের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ।এরইমধ্যে ঐতিহাসিক এবং অতি আধুনিক শহর হিসেবে তুরস্ক বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেছে।ইতিহাস, আকর্ষণ, নদী, সাগর, নির্জনতা সবকিছুতে মিশ্রিত এক সৌন্দর্যের নাম তুরস্কের ইস্তাম্বুল শহর।এ শহরটিই তুর্কি চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পের কেন্দ্রবিন্দু। পাঠান সিনেমায় এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে যেগুলো দৃশ্যধারণের কাজ মূলত হয়েছিলো তুরস্কে।পাঠান সিনেমাটি ইতালির বিভিন্ন মনোরম লোকেশনেও চিত্রায়িত হয়েছে বলে জানা গেছে। ইউরোপের ইতিহাস, ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতির এক অনন্য তীর্থভূমি ইতালি।দর্শনীয় এবং আর্কষণীয় স্থাপত্য থাকায় এটিকে বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে।ভ্রমণপিপাসুদের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের দর্শনীয় স্থানের মধ্যে এই দেশ অন্যতম আকর্ষণীয় গন্তব্য।সাদা বালির দেশ আফগানিস্তানেও হয়েছে 'পাঠান' সিনেমার দৃশ্য ধারণের কাজ। এর আগে একাধিক বলিউডি ছবির শ্যুটিং হয়েছিল আফগানিস্তানে। শ্যুট হয়েছে নায়ক নায়িকাদের রোম্যান্সের দৃশ্যও।এছাড়া 'পাঠান' সিনেমার বাকি অংশের শুটিং হয়েছে ভারতের বন্দরনগরী হিসেবে পরিচিত শহর মুম্বাইয়ে।পাহাড়, লেক আর গাছগাছালিতে ঘেরা এ শহরটি অনেক বৈচিত্র্যপূর্ণ। শহরটিতে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান।বলিউড বাদশাহ শাহরুখ মানেই এ্যাকশান, বিগ বাজেট আর সব বৈচিত্রময় শুটিং লোকেশান। ৫৭ বছর বয়সে এসেও সিনেমার দৃশ্যের প্রয়োজনে বিশ্ব ঘুরে বেড়ানো শাহরুখ বলিপাড়ায় ১ পিসই।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad