Ad

মুক্তি পেলো না মোস্তফা সরওয়ার ফারুকীর শনিবার বিকেল!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1622020664582
Durbin News

ব্যক্তিগত জীবন নিয়ে সদা চুপচাপ কেনো মোস্তফা সরয়ার ফারুকী? মিডিয়ার কাছে কী আড়াল করতে চান এই নির্মাতা? বিশ্বমানচিত্রে বাংলাদেশের সিনেমা মানেই মোস্তফা সরয়ার ফারুকি! সত্যিকার অর্থেই যদি কেউ বাংলাদেশকে শিল্প দিয়ে Represent করেন, সেই ব্যক্তিটা নিঃসন্দেহেই ফারুকি! সস্তা জনপ্রিয়তা আর বস্তা পচা কন্টেন্ট কোনোদিন এই লোকটিকে এতোটুকু আকৃষ্ট করতে পারেনি। যখন নাটকে নোংরামি ঢুকে পড়লো তার আগ মুহূর্তেই নাটককে বিদায় জানিয়ে সিনেমায় চলে গেলেন ফারুকি! এতো বড় রিস্ক কেবল জাত নির্মাতারাই নিতে পারেন!এখনো যদি মোস্তফা সরয়ার ফারুকির বানানো নাটকগুলো ইউটিউবে ঘুরে দেখে আসেন, তাহলেই বুঝতে পারবেন কী বানিয়েছিলেন এই ব্যক্তি! মূলত টিভি নাটক পরিচালনার মাধ্যমে নির্মান কাজ শুরু করেন ফারুকী। তার পরিচালিত প্রথম নাটক ছিল ‘ওয়েটিং রুম’।যদিও একুশে টিভিতে নাটকটি জমা দেবার পর তারা শুরুতেই রিজেক্ট করে দিয়েছিলেন, আর ফারুকী ভেবেছিলেন পরিচালক হিসেবে সেখানেই তার ইতি, কিন্তু E TV কর্তৃপক্ষ পরবর্তীতে আবার নাটকটি দেখে এবং প্রচারের উদ্যোগ নেয়। আর সেখান থেকেই যাত্রা শুরু ফারুকি নামক অধ্যায়ের! সাহিত্যিক আনিসুল হকের সাথে জুটি বেঁধে তিনি বেশ কিছু নাটক নির্মান করেন। তার নির্মিত বেশিরভাগ নাটকই যুবসমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয়।খন্ড নাটকের পাশাপাশি ধারাবাহিক এবং মেগাধারাবাহিক নাটক নির্মান করেও তিনি সফলতা অর্জন করেন।প্রতিটি চিত্র পরিচালকের মতো ফারুকীরও আছে নিজস্ব গল্প বলার ভঙ্গিমা। তার পরিচালনায় '৪২০', '৫১বর্তী' প্রমুখ ধারাবাহিক নাটক বিপুল জনপ্রিয়তা অর্জন করে।মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত প্রথম চলচ্চিত্র ছিলো ব্যাচেলর, যা ২০০৪ সালে মুক্তি পায়। নানা কারণে ছবিটি বেশ আলোচিত এবং সমালোচিত হয়। বিশেষ করে, তার এ চলচ্চিত্রটি নাটক না চলচ্চিত্র – এ বিষয় নিয়ে সে সময় চলেছিল নানান বিতর্ক। একই ধারাবাহিকতায় তার দ্বিতীয় ছবি made in bangladesh আলোচিত-সমালোচিত হয়। অবশ্য তৃতীয় ছবি third person singular number থেকে শুরু করে পরের সব ছবিই আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসা অর্জন করে এবং বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়।তবে শুধু ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ বা ‘টেলিভিশন’ কিংবা 'ব্যাচেলর'ই নয়, ফারুকীর প্রতিটি ছবিই অসংখ্য চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি বাহবাও কুড়িয়েছে প্রচুর।মোস্তফা সরয়ার ফারুকী তার নিজস্ব ঢঙে নাটক, চলচ্চিত্র নির্মাণের জন্য "ছবিয়াল" নামে একটি সংগঠন তৈরি করেন।সবশেষ আলোচনায় এলেন হলি আর্টিজানে ঘটা সন্ত্রাসী হামলার ছায়া অবলম্বনে নির্মিত ‘শনিবার বিকেল’ সিনেমার সেন্সর জটিলতা নিয়ে। ফারুকীর অন্যান্য চলচ্চিত্রের মতো এটিও রয়েছে আলোচনা- সমালোচনার কেন্দ্রবিন্দুতে।দেশের ভাবমূর্তির জন্য এই ছবিটি ক্ষতিকর জানিয়ে সেন্সর বোর্ড এই চলচ্চিত্রটির ছাড়পত্র স্থগিত করে রেখেছিল দীর্ঘদিন।সম্প্রতি কোনো দৃশ্যের সংযোজন বা পরিমার্জন ছাড়াই, আপিল বোর্ডের শর্ত সাপেক্ষে সিনেমাটি মুক্তির কথা শোনা গিয়েছিল।কিন্তু এখনো সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে না পাওয়ায় এ ছবির ভবিষ্যৎ এখনো অজানা। এদিকে একই কাহিনী অবলম্বনে নির্মিত বলিউডের ‘ফারাজ’ সিনেমা মুক্তি পেয়ে গেলেও এখনো ঝুলে আছে ফারুকির ‘শনিবার বিকেল’! ২০১৮ সালে নির্মিত এই সিনেমা আর কতকাল মুক্তির অপেক্ষায় থাকবে সেকথা ফারুকি কিংবা তার ভক্তকূলের কেউই জানেন না! উল্লেখ্য ২০১০ সালের ১৬ জুলাই অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে গাঁটছড়া বাঁধেন মোস্তফা সরয়ার ফারুকী।এরপর ২০২২ সালের ৬ জানুয়ারি তাদের ১১ বছরের সংসার জীবনে ঘর আলোকিত করে পৃথিবীতে আসে প্রথম সন্তান ইলহাম।কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই মুখ খোলেন তিনি। তবে নানান সাক্ষাৎকারে চলে আসে তাঁর পছন্দ-অপছন্দের কথা।জানা যায়, চলচ্চিত্র নির্মাণ ছাড়াও নানান কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন ফারুকী। বিশেষ করে লেখালেখি করতে ভীষণ পছন্দ করেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad