Ad

৭ কেজি ওজন কমিয়ে সমালোচনার কড়া জবাব দিয়েছেন দীঘি।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
201254kalerkantho_pic
Durbin News

নির্মাতা রায়হান রাফিকে আলোচিত নায়িকা দীঘির কড়া জবাব! কমিয়েছেন মেদ, হচ্ছেন প্রস্তুত! নিজেকে প্রমাণের অপেক্ষায় মরিয়া, এই উঠতি নায়িকা! গেলো ডিসেম্বরে দীঘির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন সময়ের ব্যস্ত পরিচালক রায়হান রাফি। সরাসরিই বলেছিলেন ,টিকটক বাদ দিয়ে দীঘির উচিত অভিনয় এবং ফিটনেসের দিকে গুরুত্ব দেওয়া।নির্মাতা রায়হান রাফি ও দীঘির এই বিতর্কের শুরু হয়েছিল ,দীঘির দেয়া ফেইসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে। রায়হান রাফির একটি সিনেমা থেকে বাদ পড়ায় অনেকটা আক্ষেপ নিয়েই এমনটা করেছিলেন দীঘি।আর এতেই বেজায় চটেছিলেন এই পরিচালক। রাফির ভাষ্যমতে, শুধু তার সিনেমা নয় এমন আরো পরিচালক রয়েছেন ,যাদের সিনেমা থেকে বাদ পড়েছেন দীঘি। এক্ষেত্রে ঘাটতি যদি কারোর থেকেই থাকে তবে সেটা দীঘির রয়েছে,পরিচালকদের নয়। তার সিনেমার জন্য দীঘিকে উপযুক্ত মনে হয়নি বলেই বাদ দেওয়া হয়েছিল দীঘিকে। এখানে রাজনীতির কিছু নেই।অবশ্য তখন, সোশ্যাল মিডিয়ায় দীঘির পোস্ট করা ছবি কিংবা ভিডিওতে ,নেটিজেনদের বাজে মন্তব্যের ভীড়ে একটি ভালো মন্তব্য খুঁজে পাওয়াই যেন দায় ছিল। বাড়তি মেদের কারণে ক্যামেরায় কিছুটা বাজে অঙ্গভঙ্গি ফুঁটে ওঠায়, প্রায়শই আলোচনায় থাকতেন এই অভিনেত্রী। আর সেই আলোচনায় যেন ঘি ঢেলে দিয়েছিল রায়িহান রাফির করা কটু মন্তব্যগুলো।তবে রায়হান রাফির এই কার্যকলাপে প্রতিবাদ করেছিলেন ,ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা “শাহ হুমায়রা সুবাহ।কোন বড় পরিচালক দ্বারা নায়িকারা এমন বডি শেমিং'এর শিকার হবে, ব্যাপারটি মানতেই নারাজ কথিত অভিনেত্রী সুবাহ। কিন্তু পরবর্তীতে এসব তর্ক বিতর্কে দীঘির কোন প্রতিক্রিয়া দেখা যায়নি।চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি একসময় শিশুশিল্পী হিসেবে, দর্শক মহলে ব্যাপক পরিচিত ছিলেন । 'চাচ্চু', 'দাদীমা', 'এক টাকার বউ'সহ বহু জনপ্রিয় সিনেমা এবং বিজ্ঞাপনের জন্য আজও দর্শকের মনে বিশেষ একটি স্থান রয়েছে দীঘির জন্য।'কাবুলিওয়ালা' সিনেমার জন্য ছোট বয়সেই অর্জন করে নিয়েছিলেন জাতীয় চলচিত্র পুরষ্কার। এরপর পড়াশোনার জন্য লম্বা বিরতি নিয়ে ফের ফিরে এসেছিলেন বড় পর্দায়।তবে এবার দর্শক তাকে পূর্বের মত আর গ্রহণ করে নিতে পারেননি। এর জন্য আপন মামার সাথে কিছু দৃষ্টিকটু ভিডিও, আর বাড়তি মেদের জন্য ক্যামেরায় ফুঁটে ওঠা অশালীন অঙ্গভঙ্গিকেই দায়ী করছেন নেটিজেনরা।তখন থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। এমনকি ক্যারিয়ারের প্রথম কেন্দ্রীয় নায়িকা চরিত্রে অভিনয় করা সিনেমাটিকে নিয়েও ,বেশ তোপের মুখে পড়তে হয়েছে দীঘিকে।তার অভিনীত ' তুমি আছ তুমি নেই' সিনেমাটি সিনেমা প্রেমীদের কাছে ব্যাপক সমালোচিত হয়েছিল। সিনেমাটির ট্রেলার নিয়ে অসন্তোষ প্রকাশ করাটাই যেন কাল হয়ে নামে দীঘির জন্য।এ নিয়ে এক পর্যায়ে দ্বন্দ্ব লেগে যায় সিনেমাটির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে। তিনি দীঘিকে 'দুই পয়সার মেয়ে ' বলে রীতিমতো হেনস্তা করে ছেড়েছেন।তিনি কড়া ভাষায় জানিয়েছিলেন, ' যে নায়িকা নিজেই বলে তার সিনেমা খারাপ, সেই সিনেমা দেখতে দর্শক প্রেক্ষাগৃহে যাবেই বা কেন? ওর মতো নায়িকাকে তো কেউই পরবর্তীতে সিনেমায় নিবে না।'তবে এসব কোনকিছুই যেন দমিয়ে রাখতে পারেনি চিত্রনায়িকা দীঘিকে। ৭ কেজি ওজন কমিয়ে ঝরঝরা শরীরের দীঘি বর্তমানে নিজেকে আরো ফিট করে তুলছেন। খুব শিগগিরই তানজীব সারোয়ায়ের কন্ঠে গাওয়া একটি গানে মডেল হিসেবে দেখা যাবে দিঘীকে। তাছাড়াও বেশ কিছু বিজ্ঞাপন'সহ ওটিটি প্ল্যাটফর্মেও ব্যাপক প্রশংসিত হচ্ছেন দিঘী। এভাবেই ধীরে ধীরে পুনরায় দর্শকের মনে জায়গা করে নিতে পারবেন বলে আশা রাখছেন, দীঘির হাজারো শুভাকাঙ্ক্ষীরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad