Ad

দাওয়াত ছাড়াই বিয়েতে উপস্থিত হচ্ছেন জয়া আহসান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
jaya-ahsan-72-2302041547
Durbin News

আপনি বিয়ের দাওয়াত খাচ্ছেন ঢাকার কোন কনভেনশন সেন্টারে বসে। হঠাৎই সেখানে উপস্থিত হয়েছেন জয়া আহসান। কিছুটা অদ্ভুত শুনালেও, এমনটাই ঘটে চলেছে বেশ কিছুদিন যাবৎ।দাওয়াত ছাড়াই রাজধানীর বিভিন্ন বিয়েতে উপস্থিত হয়ে, বর কনে সহ সকলকে চমকে দিচ্ছেন, জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিত্য নতুন সংবাদ শিরোনাম হয়ে, কিংবা দর্শকদের চমকে দিতে জয়ার জুড়ি নেই। সেই ধারবাহিকতা বজায় রেখে, সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন তিনি। চলছে বিয়ের মৌসুম। এই সময়ে সবারই কমবেশি বিয়ের দাওয়াত খাওয়া হয়। কিন্তু অভিনেত্রী জয়া আহসান দাওয়াত ছাড়াই চলে যাচ্ছেন বিয়েতে। গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন কনভেনশন সেন্টারে দেখা গেছে তাকে। হুট করে একজন জনপ্রিয় সেলিব্রেটিকে বিয়েতে দেখলে, সবার নজর তার দিকে যাওয়াই স্বাভাবিক। আর সেটা যদি জয়ার মতো কেউ হয়, তাহলে তো কথাই নেই!প্রত্যেক বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাতো বটেই, বর কনে নিজেই উচ্ছ্বাস প্রকাশ করছেন এই তারকাকে দেখে। তার উপস্থিতিতে নিজেদের ভাগ্যবান মনে করছেন নব দম্পতিরা৷ জয়ার ভেরিফায়েড ফেসবুক পেইজে এমনই একটি ওয়েডিং ক্র‍্যাশের ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যায়, একটি কনভেনশন সেন্টারে ফয়সাল এবং আফরোজা দম্পতির বিয়ের অনুষ্ঠান চলছে। সেখানে হলুদ পরীর মতো সেজে গাড়ি নিয়ে উপস্থিত হন এই নায়িকা। সরাসরি স্টেজে গিয়ে আলিঙ্গন করেন কনে কে। বিয়ের শুভেচ্ছা জানিয়ে, ফ্যান ফলোয়ারদের সাথে সেলফি তুলে, বেশ আনন্দেই সময় কাটান তিনি। দেখে মনে হবে, যেন নিজের কোন আত্মীয়ের বিয়েতে গেছেন। শুধু ছবি তোলাই নয়, কবজি ডুবিয়ে পছন্দের খাবারও খেয়ে এসেছেন তিনি। এমনিতে খাবার বাছলেও, বিয়ের অনুষ্ঠানে মেন্যুতে থাকা সব খাবারই পছন্দ করেন বলে জানান জয়া। এর মধ্যে কাচ্চি বিরিয়ানিকে ফেভারিটের তালিকায় রেখেছেন তিনি৷ তবে জয়ার হুট করে বিয়েতে উপস্থিত হওয়ার পেছনে রয়েছে একটি ক্যাম্পেইনের গল্প। বার্জার লাক্সারি সিল্কএর ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন জয়া। তার এই চমক প্রতিষ্ঠানটির প্রচারেরই অংশ। এই বিষয়ে জয়া বলেন, 'বিয়েতে যেতে কার না ভালো লাগে! আমি প্রথমবারের মত ওয়েডিং ক্র‍্যাশ করছি। জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাওয়া নব দম্পতির সাথে, দেখা করার সুযোগ তৈরি করে দেওয়া এই ক্যাম্পেইন দারুণ লেগেছে।' তবে ক্যাম্পেইন শুরু হওয়ার আগেই বিয়ে নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন জয়া আহসান৷ কয়েকদিন আগেই পেইজ থেকে স্ট্যাটাসে তিনি লিখেন, 'একটা বিয়ের দাওয়াত খেতে খুব ইচ্ছে করছে।কে কে বিয়ে করছে?' সেখানে বিয়ের তারিখ জানিয়ে জয়াকে আমন্ত্রণ জানিয়েছেন কয়েকজন ভক্ত। এমন কৌতূহলী স্ট্যাটাস দেখে প্রথমে বোঝার উপায় ছিলোনা, এটি কেবল প্রচারণারই একটি অংশ। প্রায় সারা বছরই বিভিন্ন কাজে ব্যাস্ত সময় পার করেন, এপার এবং ওপার বাংলার জনপ্রিয় এই নায়িকা। দুই বাংলা মিলিয়ে তার হাতে ছবির সংখ্যাও কম নয়। সেইসাথে সম্প্রতি তিনি নিজেকে যুক্ত করেছেন বলিউডে। 'করক সিং' নামক ছবিতে তাকে দেখা যাবে, বলিউডের গুণী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সাথে৷এই সিনেমার অভিজ্ঞতা তার জন্যে দারুণ ছিলো। কারন তিনি সবসময়ই পঙ্কজ ত্রিপাঠীর মতো সহ শিল্পী এবং অনিরুদ্ধ রায়ের মতো পরিচালকের সাথে কাজ করতে চাইতেন। আর প্রথম বলিউড সিনেমাতেই তার ইচ্ছা পূরণ হয়েছে। নিঃসন্দেহে এটি তার জীবনের স্মরণীয় একটি সিনেমা হতে যাচ্ছে। অভিনয় ছাড়াও, ২০২২ সাল থেকে গত এক বছর ধরে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির, শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন জয়া।তবে জাতিসংঘ থেকে পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত, স্বেচ্ছাসেবক হিসেবে সংস্থাটির সাথে কাজ করবেন তিনি। শুভেচ্ছাদূত হিসেবে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি ২০৩০ অর্জনে, মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবেন জয়া আহসান।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad