Ad

অল্প বয়সের ভুলের কারণে অনুশোচনায় ভুগছেন পূজা চেরী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

অল্প বয়সে ভুলের অনুশোচনায় আবেগপ্রবণ আলোচিত নায়িকা পূজা চেরী! এই অনুশোচনা কী সাকিব খানের সাথে বিয়ে নাকি সাকিব খানের পরবর্তী বাচ্চার মা হওয়া নিয়ে? গত ২০'ই ফেব্রুয়ারী পূজার দেওয়া একটি ফেইসবুক স্ট্যাটাসটির মাধ্যমে জানা যায়, মাত্র ১৪ বছর বয়েসেই জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই রঙিন দুনিয়ায় আত্মপ্রকাশ করেছিলেন পূজা। তিনি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। তিনি মনে করতেন জাজ মানে শুধু জাজ। পরবর্তীতে তিনি বুঝতে পারেন আবদুল আজিজ, আলিমুল্লাহ খোকন, মাহিয়া মাহি, রায়হান রাফি, নুসরাত ফারিয়াসহ অনেকেই মিলেই তৈরি হয়েছে জাজ।পূজা অল্প বয়সের কারণেই এমন ভুল করেছেন। যার জন্য ছোট বোন এবং সহকর্মী হিসেবে তিনি সকলের কাছে ক্ষমাও চেয়েছেন।কিন্তু কোন ভুলের কারণে তিনি প্রকাশ্যে এমন ক্ষমা চেয়েছেন সেটার খোলাসা পূজা এখনো করেননি। এ নিয়ে তাকে বার বার ফোন করা হলেও,কোনভাবেই পূজার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে নি।তবে ধারণা করা হচ্ছে, জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে দ্বন্দ্বের কারণেই এখন চরম অনুশোচনায় ভুগছেন এই অভিনেত্রী। শিশুশিল্পী হিসেবে পূজা চেরী চলচ্চিত্র জগতে পা রাখলেও, সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাকে কেন্দ্রীয় নায়িকা হিসেবে সকলের সামনে তুলে ধরেছিলো।এই প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা 'পোড়ামন-২', 'দহন' ও 'নূর জাহান' পূজাকে নায়িকা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিলো।ঐ সময়টাতে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন আলোচিত এই নায়িকা। আর ঠিক তখনই বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক মাধ্যমগুলোতে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন রটতে থাকে।আর অন্যদিকে বেশ কিছু ব্যক্তিগত ব্যাপার নিয়ে পূজা চেরীর সাথে জাজের মনোমালিন্য সৃষ্টি হতে থাকে। এরপর থেকে পূজা চেরী অন্য প্রযোজকদের চলচ্চিত্রে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করতে শুরু করেন।মূলত এখানেই জাজের সঙ্গে পূজার আসল দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। জাজ মাল্টিমিডিয়া কখনোই চায়নি পূজা তাদের প্রতিষ্ঠান ছাড়া অন্যকোথাও নায়িকা হিসেবে কাজ করুক।এটা নিয়ে প্রতিষ্ঠানটির সাথে পূজার চুক্তিও হয়েছিল। কিন্তু পূজা চাচ্ছিল এই চুক্তি থেকে বের হয়ে অন্যান্য প্রযোজকদের সঙ্গেও কাজ করতে। জানা যায়, প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ বহুবার পূজাকে জাজে ফিরিয়ে আনার আপ্রাণ চেষৃটা করেছিলেন।আবদুল আজিজের মোহাম্মদপুরের আদাবরের বাসায় এই সমস্যার সুরাহা করতে বেশ কয়েকবার মিটিংও বসানো হয়েছিল। কিন্তু কোনকিছু করেই পূজার সঙ্গে তাদের সমস্যার সামাধান হচ্ছিল না। ফলস্বরূপ দিন দিন আবদুল আজিজের সঙ্গে পূজা চেরীর সম্পর্কের তিক্ততা বাড়তে থাকে।এরপরে জাজের সাথে সম্পর্ক ছিন্ন করে পূজা চেরি অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনে অভিনয় করতে আরম্ভ করেন।কিন্তু এতে ঠিক হিতে বিপরীতই হলো। জাজের বাহিরে করা তার একটি সিনেমাও দর্শকদের মাঝে তেমন কোনো সাড়াই ফেলতে পারেনি।শাকিব খানের বিপরীতে জুটিবেঁধে অভিনয় করায় উল্টো নেতিবাচকভাবে সমালোচিত হয়েছেন দর্শক মহলে। অপু বিশ্বাস, বুবলির মতো পূজারও সেই একই দশা হলো।বর্তমানে দর্শকের কাছে পূজার একটাই পরিচয় যে, পূজা শাকিবের নায়িকা'। এমনকি শাকিব বুবলির ঘর ভাঙ্গার পিছনে সরাসরি পূজাকেই দায়ী করছেন অনেকে! আজকাল তো সামাজিক মাধ্যম ঘাটলেই শাকিব-পূজার প্রেম নিয়ে নানা রকম গুঞ্জন শোনা যায়। কু-মন্তব্য করতে ছাড়েন না নেটিজেনরাও।'শাকিব খানের বাচ্চার পরবর্তী মা' হিসেবে অধিকাংশ নেটিজেনরাই পূজা চেরিকে নিয়ে এখন ট্রল করে থাকেন।জাজ মাল্টিমিডিয়ায় কাজ ছেড়ে দেওয়াই যে পূজার জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল তা হয়তোবা পূজা নিজেই এখন বুঝতে পেরেছেন। তাই পুনরায় জাজে ফিরতে চাচ্ছেন দেখেই প্রকাশ্যে এমন পরোক্ষ সুরে ক্ষমা চেয়েছেন বলেই ধারণা করেছেন সমালোচকরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad