Ad

নোরা ফাতেহি'র সম্পদের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
নোরা-ফাতেহি-2
Durbin News

কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বলিউড আইটেম ডান্সার নোরা ফাতেহি। নাচের তালে দর্শকহৃদয়ে কম্পন ধরিয়ে দেন তিনি। যেখানে যান সেখানেই ছড়ান শারীরিক আবেদন। তার আইটেম গান প্রকাশ পাওয়া মানেই অনলাইন দুনিয়ায় বিস্ফোরণ! যে কারণে তার চাহিদাও আকশচুম্বী। সারা বছরই থাকে তার ব্যস্ততা। ফলে পাহাড় সম সম্পত্তির মালিক বনে গেছেন এই সুন্দরী। বর্তমানে নোরার মোট সম্পত্তির পরিমাণ অনন্ত ৪০ কোটি রুপি। বলিউডে প্রায় এক দশক কাজ করেই ফুলে-ফেঁপে উঠেছে তার আয়ের ঝুলি। এখন ভারত ছাড়িয়ে তার পরিচিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে।সিনেমায় অভিনয়ের জন্য এক কোটি রুপি নেন নোরা। আইটেম গানের জন্য তার পারিশ্রমিক ৫০ লাখ। তবে এর থেকেও বেশি ইনকাম করেন তিনি ব্র্যান্ড অ্যান্ডোর্সমেন্ট থেকে। তার রোজগারের মূল উৎস বলা যায়। এখানেই থেমে নেই! শুধু বিজ্ঞাপনের হাত ধরেই তিনি মাসে আয় করেন প্রায় ৩০-৪০ লাখ। মুম্বাইয়ের ওরলিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন এই ডান্সিং ডিভা। সেই অ্যাপার্টমেন্টের দাম ১০ কোটি। সেটি ইন্টেরিয়র সাজাতেও কয়েক কোটি টাকা খরচ করেছেন তিনি। আমেরিকান আর্কিটেক্ট পিটার মারিনোর ডিজাইন করা এই বিল্ডিং।কানাডাতেও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে তার। এছাড়া তার জন্মস্থান মরক্কোতেও আছে কয়েক কোটি টাকার বাড়ি। বাড়ি ছাড়াও নামীদামি ব্যান্ডের বেশ কয়েকটি গাড়ি রয়েছে নোরার। এর মধ্যে বিএমডব্লিউ ফাইভ সিরিজ, মার্সেডিজ বেঞ্জ, হোন্ডা সিটিসহ একাধিক গাড়ি রয়েছে এ লাস্যময়ীর।বাড়ি-গাড়ি ছাড়াও নোরার সংগ্রহে রয়েছে একাধিক দামি ব্যাগ, যার মূল্য ৫ থেকে ৭ লাখ। তাছাড়াও নোরার একটি ভ্যানিটি ভ্যান রয়েছে, যার মূল্য ৫ কোটি। ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। এরপর 'সাকি সাকি’ আর ‘দিলবার’ গানের সঙ্গে নেচে সাড়া ফেলে দিয়েছিলেন। ‘সত্যমেব জয়তে টু’ ছবির ‘কুসু কুসু’ গানে নেচেও ঝড় তুলেছেন এই বলি সুন্দরী। এছাড়াও একাধিক সিনেমায় আইটেম গানে কোমড় দুলিয়ে বিনোদন দিয়েছেন নোরা। বলিউডের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় ডান্সিং ডিভা তিনি। যার নাচ দেখে বুদ হয়ে যায় পুরো দর্শকমহল। মূলত দিন দিন নোরার পার্ফেক্ট ফিগারের ঝড়ে মুগ্ধ হচ্ছে সিনে দুনিয়া। এছাড়া একের পর এক ছবি পোস্ট করে ঝড় তুলছেন নেট পাড়ায়। শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি।বলিউডে বহু স্ট্রাগল করে প্রতিষ্ঠিত হতে হয়েছে থাকে। মরোক্কান বংশোদ্ভূত রক্ষণশীল পরিবারের নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়।ছোটবেলা থেকেই তাঁর ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। কিন্তু প্রথম থেকেই তিনি পরিবারের কাউকেই পাশে পাননি। ঘরের দরজা বন্ধ করে ইউটিউব দেখে নাচ শিখতেন। সেই সময়ই নোরার হৃদয়ে জায়গা করে নিল ‘বলিউডি নাচ’। ঠিক করলেন, বলিউডই হবে তাঁর গন্তব্য।বিনোদন জগতে নিজের নাম লেখাতে কানাডা থেকে এসেছিলেন ভারতে। স্পষ্ট হিন্দি বলতে পারতেন না নোরা। তাই একাধিক ছবি থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। এরপরই আইটেম ডান্সে ঝোঁকেন তিনি। তবে শুরুটা মসৃণ ছিল না। প্রথম প্রথম কাজ করে টাকা পেতেন না তিনি। এখনও বাকি রয়ে গেছে অনেকের চেক।নিজেকে প্রতিষ্ঠা করতে প্রমাণ করতে হয়েছে বারবার। ২০১৭ সালে প্রথম একক ‘নাহ’ গান দিয়েই কোটি দর্শকের মন জয় করে নেন বলিউডের লাস্যময়ী তারকা নোরা ফাতেহি। এরপর একের পর এক তার নাচমুখর গান দর্শক-শ্রোতাদের মাতিয়ে রেখেছে। অনেকেই তাঁকে জানিয়েছিলেন নাচ দিয়ে ক্যারিয়ার শুরু করলে সবাই মনে করবেন তিনি আইটেম ডান্সার। তাই নায়িকা হয়ে ওঠা হবে না।কিন্তু তিনি যে সুযোগ পেয়েছেন তা মুহূর্তে হাতে তুলে নিতেন। দিলবর গানের মধ্যে দিয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। এখন নোরা বলিউডের প্রতিষ্ঠিত ডান্সার ও অভিনেত্রী।নিজের যোগ্যতা দিয়ে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তিনি। তবে আইটেম ড্যান্সার হিসেবেই বর্তমান সব থেকে জনপ্রিয় নোরা ফাতেহি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad