এক্সক্লুসিভ


ক্ষমতার অপব্যবহারে আ’লীগে দুশ্চিন্তা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ মে ২০২২, ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার

ক্ষমতার অপব্যবহারে আ’লীগে দুশ্চিন্তা

হুমায়ুন কবির মাসুদ:


কয়েকদিন যাবৎ আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে মন্ত্রী-এমপি এবং তাদের আত্মীয় স্বজনের নানা আচরণে। ঈদ পরবর্তী সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের স্ত্রীর আত্মীয়দের বিনা টিকিটে ভ্রমণের ফলে জরিমানা করায় মন্ত্রীর স্ত্রীর সুপারিশে চাকরি হারাতে হয় টিটিইর। 


পরবর্তীতে তদন্ত সাপেক্ষে চাকরিতে পুণঃবহাল করা হয় ওই টিটিইকে। এ ঘটনার রেশ না কাটতেই পটুয়াখালীর সংরক্ষিত নারী আসনের এমপি কানিজ সুলতানার ছেলে তাজ তালুকদার পটুয়াখালী টোল প্লাজায় গাড়ি পারাপারের সময় টোল চাওয়ায় ক্ষিপ্ত হয়ে কর্মরত ব্যক্তিদের মারধরের ঘটনা ঘটায়। যা দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় তুলেছে।


এর আগে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম এক নৌ কর্মকর্তা এবং তার স্ত্রীকে লাঞ্চিত করেন। 


সম্প্রতি টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের দুই নেতাকে বেদম পিটিয়ে ফের আলোচনায় আসেন কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। অতীতেও ম্যাজিস্ট্রেট, প্রকৌশলী, শিক্ষক, ব্যাংকার, ঠিকারদারসহ প্রায় সব শ্রেণি-পেশার মানুষ তার হাতে নাজেহাল হয়েছেন। এছাড়া ইয়াবা কারবারে জড়িত থাকা, মাদক ব্যবসায়ীদের মদদ দেয়াসহ বিভিন্ন সময় অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে। 


এছাড়া সংরক্ষিত আসনের এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে দুইজনকে গুলি করে হত্যা ছাড়াও নানা ধরণের দুর্নীতি সমালোচনার ঝড় তুলেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে। 


এছাড়া অভিনেত্রী মাহির সঙ্গে অশালীন আচরণসহ নানা অভিযোগে প্রতিমন্ত্রীর দায়িত্ব হারান মুরাদ হাসানকে। বিদেশে গিয়েও ফেরত আসতে হয় তাকে। 


বিশিষ্টজনরা ধারণা করছেন, এ সকল কর্মকান্ডের বিরুদ্ধে অতি দ্রুতই ব্যবস্থা গ্রহণ না করলে আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য ভালো হবেনা।


আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে আলাপচারিতায় স্পষ্ট বোঝা গেছে, এসব ঘটনায় তারা বিব্রত। তারা এসব ঘটনা মেনে নিতে চান না। কারণ এ ধরণের নেতিবাচক কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে, সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। 


আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বেসরকারি এক সংবাদ মাধ্যমকে বিষয়গুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেন।


তিনি বলেন, এ সকল বিব্রতকর ঘটনা দায়িত্বশীল ব্যক্তিরা বা তাদের পরিচিতজনেরা ঘটালে তা অত্যন্ত দুঃখজনক। তবে এ সকল কর্মকান্ড শেখ হাসিনা কখনই প্রশ্রয় দেন না। আর কেউ ছাড় পাবে না।


রেলমন্ত্রীর স্ত্রীর আচরণ নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদও। তিনি বলেন, মন্ত্রীর স্ত্রীর কথায় রেলের টিটিই শফিকুল ইসলামকে বরখাস্ত করা উচিত হয় নি। 



সম্পর্কিত

আওয়ামী লীগ

জনপ্রিয়