
দূরবীন ডেস্ক


রাজধানীর বাসাবো-নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা পুরস্কার পেয়েছেন। রিমার্ক এইচবি লিমিটেডের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের আওতায় তিনি দ্বিতীয় লাখপতি বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নন্দীপাড়ার বাসাবোতে অবস্থিত জান্নাত স্টোরে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী মো. আলা উদ্দিনের হাতে এক লাখ টাকার উপহারের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এবং রিমার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মাত্র ২ হাজার টাকার পণ্য কিনে এক লাখ টাকা পুরস্কার পাওয়ায় আনন্দ প্রকাশ করেন আলা উদ্দিন। তিনি বলেন, ‘রিমার্কের সঙ্গে ব্যবসা করছি এবং এমন একটি ক্যাম্পেইনে লাখ টাকা পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। মাত্র ২ হাজার টাকার পণ্য কেনার মাধ্যমে এমন একটি পুরস্কার পাওয়া সত্যিই আনন্দের বিষয়। এই পুরস্কার আমার ব্যবসায় আরও উৎসাহ জোগাবে। রিমার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, বিক্রেতাদের উৎসাহিত করতে রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন একটি ব্যতিক্রমী উদ্যোগ। ব্যবসায়িক অংশীদারদের জন্য এ ধরনের প্রণোদনামূলক আয়োজন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রাখে।
রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর মো. কামাল হোসান বলেন, বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বিক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এই মেগা ক্যাম্পেইন চালু করা হয়েছে। ইতিমধ্যে মাঠপর্যায়ে এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।
তিনি বলেন, আলা উদ্দিনের মতো একজন বিক্রেতা মাত্র ২ হাজার টাকার পণ্য কিনে এক লাখ টাকা পুরস্কার পেয়েছেন। এটি অন্য বিক্রেতাদেরও ক্যাম্পেইনে অংশ নিতে উৎসাহিত করবে।
তিনি আরও বলেন, ক্যাম্পেইনের পরবর্তী ধাপগুলোতেও বিপুলসংখ্যক বিক্রেতা অংশগ্রহণ করবেন এবং আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাবেন বলে তারা আশা করছেন।
রিমার্কের রিজিওনাল সেলস ডিরেক্টর মোতাহার হোসেন বলেন, ঢাকার বিক্রেতা অংশীদারদের মধ্যে ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। তাদের ভাষায়, বিক্রেতারা শুধু ব্যবসায়িক অংশীদার নন, রিমার্ক পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যও।
আলা উদ্দিনের লাখপতি বিজয়ী হওয়া ক্যাম্পেইনটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্যও সমান সুযোগ তৈরি করছে বলে উল্লেখ করেন মোতাহার হোসেন। তিনি বলেন, মাত্র ২ হাজার টাকার পণ্য কিনে এক লাখ টাকা পুরস্কার পাওয়া অন্যান্য বিক্রেতাদের জন্যও বড় একটি অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে বিক্রেতাদের সঙ্গে রিমার্কের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তারা বিশ্বাস করেন।
রিমার্ক সূত্রে জানা গেছে, বিক্রেতা বন্ধুদের জন্য চালু করা ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন ‘আপনজন-০১’-এর আওতায় দেশের বিভিন্ন প্রান্তের তালিকাভুক্ত রিটেইলাররা ন্যূনতম ২ হাজার টাকার রিমার্ক পণ্য ক্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন।
ক্যাম্পেইনে প্রতিবার সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার, তাৎক্ষণিক ক্যাশব্যাক, ফ্রিজ, টেলিভিশনসহ কোটি কোটি টাকার বিভিন্ন উপহার জেতার সুযোগ রয়েছে।
রিমার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন সম্পূর্ণ ডিজিটাল ও কম্পিউটারাইজড ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে উপহারপ্রাপ্তদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির বিশ্বাস, এই উদ্যোগ ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বিক্রেতাদের ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক গতি তৈরি করবে।
উল্লেখ্য, গত ৩ জুন শুরু হওয়া ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের প্রথম ধাপ আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। নির্ধারিত শর্ত পূরণকারী বিক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে এই মেগা ক্যাম্পেইনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রেতাদের মধ্যে ক্যাম্পেইনটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছে রিমার্ক।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-০৪ (পূর্বাচল) কার্যালয়ের উচ্চমান সহকারী হারুন ইসলাম ওরফে হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং অবৈধ সম্পদ গড়ার গুরুতর অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, দালালদের মাধ্যমে বিভিন্ন যানবাহনসংক্রান্ত সেবা দ্রুত করে দেওয়ার নামে নিয়মবহির্ভূত অর্থ আদায়ের একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়।
লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু নন্দিনী রানী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার বাবা রনজিং কুমার রায়কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ সদর উপজেলার কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ফের ভেঙে গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। এতে কয়েকটি গ্রামের নিচু এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি অনেক বসতঘরে পানি ঢুকে পড়েছে। হঠাৎ পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক চা দোকানিকে হুমকি ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনার দুই দিন পর ফোনে ওই দোকানিকে আবারও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।