

প্রায় দেড় ঘণ্টার বিভ্রাটের পর ডেস্কটপ ও ল্যাপটপের ওয়েব ব্রাউজারে আবারও স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
রোববার (১৯ জুলাই) দুপুর ২টার পর থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকার ব্যবহারকারীরা কম্পিউটার ও ল্যাপটপের ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশে সমস্যার কথা জানান। অনেক ব্যবহারকারীর ক্ষেত্রে লগইন, নিউজফিড লোড হওয়া এবং বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যা দেখা দেয়।
কেউ কেউ ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে ‘অ্যাকাউন্ট টেম্পোরারি আনঅ্যাভেইলেবল’ বার্তা দেখতে পান। আবার অনেকের ক্ষেত্রে ওয়েবসাইট খুলতে দীর্ঘ সময় লাগে বা নিউজফিড লোড হচ্ছিল না। তবে একই সময়ে মোবাইল অ্যাপের মাধ্যমে ফেসবুক ব্যবহারে তুলনামূলক কম সমস্যা হওয়ার কথা জানান ব্যবহারকারীরা।
বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরেও ওই সময় ফেসবুক নিয়ে ব্যবহারকারীদের অভিযোগ দ্রুত বাড়তে দেখা যায়। অভিযোগের মধ্যে ওয়েব সংস্করণে প্রবেশ, লগইন এবং নিউজফিড লোড না হওয়ার বিষয়গুলোই বেশি ছিল।
বিভ্রাটের প্রায় দেড় ঘণ্টা পর রোববার বিকেলে ফেসবুকের ওয়েব সংস্করণ আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। তবে এ সমস্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
এর আগে গত মাসের ১২ তারিখেও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহারে বড় ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলেন। সেবার লগইন, নিউজফিড আপডেট এবং মেসেঞ্জার থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।