
দূরবীন ডেস্ক

রাজধানীর পরিচিত গ্যাজেট শপ কেআরওয়াই ইন্টারন্যাশনাল (KRY International)-এর বিরুদ্ধে গ্রাহককে নতুন বলে পূর্বে অ্যাক্টিভেটেড এবং ব্যবহৃত ফোন বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। শাহারিয়ার মনির অর্নব নামের এক ক্রেতা প্রতিষ্ঠানটি থেকে একটি মোটোরোলা এজ ৭০
(Motorola Edge 70 - 8/256GB) হ্যান্ডসেট কেনার পর এই প্রতারণার শিকার হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি।
ভুক্তভোগীর তথ্য অনুযায়ী, গত ১৯ আগস্ট ক্রেতা তার মায়ের জন্য কেআরওয়াই ইন্টারন্যাশনাল থেকে মোটোরোলা এজ ৭০ মডেলের ফোনটি ক্রয় করেন। ফোনটির সিল খোলার আগেই তিনি বিক্রয়কর্মীদের কাছে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছিলেন যে ডিভাইসটি পুরোপুরি ব্র্যান্ড নিউ, ইনট্যাক্ট (inactive) কি না। সেসময় শো-রুমের পক্ষ থেকে তাকে শতভাগ নিশ্চিত করা হয় যে ফোনটি সম্পূর্ণ নতুন এবং এর আগে কখনোই অ্যাক্টিভেট করা হয়নি। তবে বাসায় গিয়ে বক্স খোলার পর, পরের দিন ডিভাইসটি মোটোরোলার অফিশিয়াল ওয়েবসাইটে চেক করে বড় ধরনের অসঙ্গতির প্রমাণ পান ওই ক্রেতা।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ফোনটির অ্যাক্টিভেশন তারিখ ছিল ১০ জুলাই ২০২৬। অর্থাৎ ক্রেতা সেটি কেনার প্রায় ৪০ দিন আগেই ফোনটি একবার চালু বা অ্যাক্টিভেট করা হয়েছিল। এরপর ‘DevCheck’ অ্যাপের মাধ্যমে ডিভাইসের ব্যাটারি ইনফরমেশন পরীক্ষা করে দেখা যায়, ব্যাটারির অলরেডি ৭টি চার্জ সাইকেল (charge cycles) সম্পন্ন হয়েছে। অর্থাৎ ডিভাইসটি কেবল বক্সেই রাখা ছিল না, বরং পূর্বে ব্যবহৃতও হয়েছিল।
এই প্রমাণ পাওয়ার পর ক্রেতা তাৎক্ষণিকভাবে কেআরওয়াই ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগ করেন এবং ফোনটি পরিবর্তনের (replacement) অনুরোধ জানান। কিন্তু কেআরওয়াই ইন্টারন্যাশনালের শো-রুম কর্তৃপক্ষ তার অনুরোধ সম্পূর্ণ প্রত্যাখ্যান করে।
ভুক্তভোগী ক্রেতার অভিযোগ, তাকে শতভাগ ব্র্যান্ড নিউ ও ইনট্যাক্ট মোবাইলের নিশ্চয়তা দিয়ে পুরোনো, পূর্বে অ্যাক্টিভেটেড একটি ফোন ধরিয়ে দেওয়া হয়েছে। যেখানে তিনি সম্পূর্ণ নতুন ফোনের দাম পরিশোধ করেছেন, সেখানে তাকে প্রতারণামূলকভাবে ব্যবহৃত বা খোলা ডিভাইস দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শেরপুর সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপির আয়োজনে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারসংলগ্ন পাইটাল বাড়ি এলাকায় বরমী ব্রিজ ও সড়ক অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি, চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাইটাল বাড়ির ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
রাজধানীর পরিচিত গ্যাজেট শপ কেআরওয়াই ইন্টারন্যাশনাল (KRY International)-এর বিরুদ্ধে গ্রাহককে নতুন বলে পূর্বে অ্যাক্টিভেটেড এবং ব্যবহৃত ফোন বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। শাহারিয়ার মনির অর্নব নামের এক ক্রেতা প্রতিষ্ঠানটি থেকে একটি মোটোরোলা এজ ৭০
বাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বের হওয়ার স্বাভাবিক পথটুকুও নেই। ঘর থেকে বাইরে যেতে হলে মই দিয়ে দেয়াল টপকাতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন না আবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বসতঘর।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।