তথ্যপ্রযুক্তি


স্টার টেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ, সামাজিক মাধ্যমে সমালোচনা


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৯ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার

স্টার টেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ, সামাজিক মাধ্যমে সমালোচনা

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (Star Tech)-এর বিক্রয়োত্তর সেবা, ওয়ারেন্টি প্রক্রিয়া এবং প্রি-অর্ডার ব্যবস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে ফেসবুকভিত্তিক প্রযুক্তি গ্রুপ ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে কয়েকজন গ্রাহক নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিষ্ঠানটির সেবার সমালোচনা করেছেন।

 

সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্ট ও মন্তব্যে অভিযোগ করা হয়েছে, ওয়ারেন্টি থাকা সত্ত্বেও ত্রুটিপূর্ণ পণ্যের ক্ষেত্রে কাঙ্ক্ষিত বিক্রয়োত্তর সেবা পাওয়া যায়নি। এছাড়া অগ্রিম অর্থ গ্রহণের পর প্রি-অর্ডার বাতিল, পণ্যের মূল্য পরিবর্তনের কারণে ডেলিভারিতে জটিলতা সৃষ্টি এবং কাস্টমার কেয়ারের অসহযোগিতামূলক আচরণের অভিযোগও করেছেন কয়েকজন গ্রাহক।

 

এসব অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কিছু ব্যবহারকারী স্টার টেক থেকে কেনাকাটার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, আবার কেউ কেউ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন।

 

তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে এ বিষয়ে স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের আনুষ্ঠানিক বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির বক্তব্য পাওয়া গেলে তা এই প্রতিবেদনে সংযুক্ত করা হবে।


জনপ্রিয়


তথ্যপ্রযুক্তি থেকে আরও পড়ুন

পানি, ধুলাবালি ও দুর্ঘটনাজনিত ঝুঁকিতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো স্পার্ক ৫০ প্রো

স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্যামেরা, পারফরম্যান্স ও ব্যাটারির পাশাপাশি এখন টেকসই হওয়াও গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। দৈনন্দিন জীবনে হঠাৎ বৃষ্টি, ধুলাবালির সংস্পর্শ কিংবা অসাবধানতাবশত হাত থেকে ফোন পড়ে যাওয়ার মতো পরিস্থিতি প্রায়ই ঘটে। এসব বাস্তব চাহিদাকে সামনে রেখে টেকনো বাজারে এনেছে স্পার্ক ৫০ প্রো, যা টেকসই নির্মাণ, আধুনিক ফিচার এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি।

দেড় ঘণ্টার বিভ্রাটের পর ব্রাউজারে ফিরেছে ফেসবুক!

প্রায় দেড় ঘণ্টার বিভ্রাটের পর ডেস্কটপ ও ল্যাপটপের ওয়েব ব্রাউজারে আবারও স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে

পহেলা বৈশাখের আনন্দ উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো নতুন অপো এ৬কেতে। ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসা এই ডিভাইসটি ব্যবহারকারীদের দৈনন্দিন ডিজিটাল জীবনকে আরও স্মার্ট এবং নির্ভরযোগ্য করে তুলবে।

টেলিকম স্থাপনায় অগ্রাধিকার জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান

দেশের টেলিকম অবকাঠামোর নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ ও স্থায়ী বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার জরুরি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।