তরুণ প্রজন্মের জন্য নতুন C-সিরিজের স্মার্টফোন C100x উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ডিভাইসটি বাজারে আনার আগে শিক্ষার্থীদের জন্য দারাজে বিশেষ ডিসকাউন্টের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ৭ আগস্ট থেকে শুরু হওয়া এ অফারে দেশের স্বীকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রিয়েলমি C100x কেনায় ২ হাজার টাকা ফ্ল্যাট ছাড় পাবেন।
রিয়েলমি জানিয়েছে, দীর্ঘস্থায়ী ব্যবহারের কথা বিবেচনায় রেখে C100x-এ ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৭ বছরের ব্যাটারি হেলথ সুবিধা রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই মূল্যসীমার স্মার্টফোনে ব্যাটারি সক্ষমতার ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি করবে ডিভাইসটি।
রিয়েলমির ল্যাব টেস্টের তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে C100x দিয়ে সর্বোচ্চ ৬০ ঘণ্টা কল, ২১ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং, ২৭ ঘণ্টা হোয়াটসঅ্যাপ ব্যবহার এবং ১৩ ঘণ্টা ফ্রি ফায়ার গেম খেলা সম্ভব। এ ছাড়া ফোনটি সর্বোচ্চ ৮০৯ ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যাটারি সক্ষমতার পাশাপাশি C100x-এ ১২০ হার্জ আলট্রা-স্মুথ এইচডি ডিসপ্লে, ফ্লিকার-ফ্রি ডিসি ডিমিং এবং ৬ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। বিনোদন ও গেমিংয়ের অভিজ্ঞতা আরও উন্নত করতে ফোনটিতে ৩০০ শতাংশ আলট্রাবুম সাউন্ড সুবিধাও রাখা হয়েছে বলে জানিয়েছে রিয়েলমি।
শিক্ষার্থীদের জন্য ঘোষিত অফারটি পেতে দারাজে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য শিক্ষার্থীদের বৈধ স্টুডেন্ট আইডি ও সেলফি, একটি সচল বাংলাদেশি মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে।
ক্যাম্পেইনের আওতায় যোগ্য প্রত্যেক শিক্ষার্থী একটি করে ২ হাজার টাকার ডিসকাউন্ট কুপন পাবেন। কুপনটি আগামী ১০ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ব্যবহার করা যাবে।
রিয়েলমির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে স্বীকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অফারে অংশ নিতে পারবেন।








