স্বাস্থ্য
শীতের কাশিতে শিশুর ঝুঁকি: নিউমোনিয়া না ব্রঙ্কিওলাইটিস—চেনার উপায় কী?
.webp)
শীত এলেই শিশুদের মধ্যে সর্দি–কাশি, শ্বাসকষ্ট ও জ্বরের মতো উপসর্গ বাড়তে থাকে। অনেক অভিভাবকের মনেই তখন একটাই প্রশ্ন এই কাশি কি নিউমোনিয়ার লক্ষণ, নাকি ভাইরাসজনিত ব্রঙ্কিওলাইটিস? সময়মতো সঠিক রোগ চিহ্নিত করতে পারলে শিশুর জীবনঝুঁকি অনেকটাই কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশে এখনো শিশুমৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট শিশুমৃত্যুর প্রায় ১৮ শতাংশের জন্য দায়ী এই রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, প্রতিবছর বিশ্বজুড়ে ২৫ লাখেরও বেশি মানুষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়, যার অর্ধেকের বেশি পাঁচ বছরের কম বয়সী শিশু।
নিউমোনিয়া মূলত ফুসফুসের প্রদাহজনিত একটি রোগ, যা ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে। এতে ফুসফুসের বায়ুথলি তরল বা পুঁজে ভরে যায়, ফলে অক্সিজেন আদান–প্রদানে বাধা সৃষ্টি হয় এবং শিশুর তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়।
অন্যদিকে, শীতকালে শিশুদের মধ্যে আরেকটি বহুল দেখা রোগ হলো রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস (আরএসভি)–জনিত ব্রঙ্কিওলাইটিস। এটি মূলত ফুসফুসসংলগ্ন ক্ষুদ্র শ্বাসনালিগুলোকে আক্রান্ত করে। উপসর্গের মিল থাকলেও নিউমোনিয়া ও ব্রঙ্কিওলাইটিসের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।
নিউমোনিয়া ও ব্রঙ্কিওলাইটিস: পার্থক্য কোথায়?
চিকিৎসকদের মতে, বয়সই প্রথম বড় পার্থক্য। ব্রঙ্কিওলাইটিস সাধারণত দুই মাস থেকে দুই বছরের শিশুদের মধ্যে দেখা যায়, বিশেষ করে দুই থেকে ছয় মাস বয়সী শিশুরা বেশি ঝুঁকিতে থাকে। নিউমোনিয়া যেকোনো বয়সেই হতে পারে।
ব্রঙ্কিওলাইটিসে সাধারণত নাক দিয়ে পানি পড়া ও নাক বন্ধ থাকার উপসর্গ দেখা যায়, যা নিউমোনিয়ায় বেশির ভাগ ক্ষেত্রে থাকে না। জ্বরের ক্ষেত্রেও পার্থক্য স্পষ্ট—ব্রঙ্কিওলাইটিসে জ্বর তুলনামূলক কম হলেও নিউমোনিয়ায় জ্বর প্রায়ই বেশি থাকে।
কাশির ধরনও ভিন্ন। ব্রঙ্কিওলাইটিসে কাশি তীব্র হয় এবং কাশতে কাশতে বমি হতে পারে। নিউমোনিয়ায় কাশি থাকলেও তা তুলনামূলক কম হতে পারে। শ্বাসকষ্ট দুই রোগেই দেখা গেলেও ব্রঙ্কিওলাইটিসে তা সাধারণত বেশি হয়।
শরীর নীল হয়ে যাওয়ার ঝুঁকি ব্রঙ্কিওলাইটিসে বেশি, যদিও নিউমোনিয়ার তীব্র অবস্থাতেও এমন হতে পারে। পরীক্ষার দিক থেকে দেখা যায়, ব্রঙ্কিওলাইটিসে রক্তের শ্বেতকণিকা সাধারণত স্বাভাবিক থাকে, কিন্তু নিউমোনিয়ায় তা বেড়ে যায়। বুকের এক্স-রেতেও ভিন্নতা দেখা যায়—ব্রঙ্কিওলাইটিসে ফুসফুস অতিরিক্ত কালো দেখায় এবং পাঁজরের মাঝের দূরত্ব বেড়ে যায়।
চিকিৎসার ক্ষেত্রেও দুই রোগ এক নয়। ব্রঙ্কিওলাইটিসে প্রধান চিকিৎসা হলো অক্সিজেন দেওয়া এবং নেবুলাইজারের মাধ্যমে স্যালবিউটামল ব্যবহার। অপরদিকে, ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ায় অ্যান্টিবায়োটিকই প্রধান চিকিৎসা।
বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে শিশুর কাশি বা শ্বাসকষ্টকে হালকাভাবে নেওয়া উচিত নয়। উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
- তথ্যসূত্র: ডা. ইমনুল ইসলাম ইমন, অধ্যাপক, শিশু বিভাগ,বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
সম্পর্কিত
জনপ্রিয়
স্বাস্থ্য থেকে আরও পড়ুন
রমজান মাসে রোজা রাখলে আপনার শরীরে কী ঘটে
যখন এই খাদ্য পুরোপুরি হজম হয়ে যায়, তখন আমাদের শরীর যকৃৎ এবং মাংসপেশীতে সঞ্চিত থাকে যে গ্লুকোজ, সেটা থেকে শক্তি নেয়ার চেষ্টা করে। শরীর যখন এই চর্বি খরচ করতে শুরু করে, তা আমাদের ওজন কমাতে সাহায্য করে। এটি কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায়।
.jpg)
বাজারে নকল ও মানহীন কনডমের ছড়াছড়ি, জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে
রাজধানীর তেজতুরী বাজারের একটি ওষুধের দোকান। সন্ধ্যার দিকে ক্রেতাদের ভিড়ের মধ্যে এক তরুণ লাজুক ভঙ্গিতে কনডম চাইলে দোকানি কোনো প্রশ্ন ছাড়াই কাউন্টারের নিচ থেকে একটি প্যাকেট বের করে দেন। মোড়কে লেখা একটি অপরিচিত ব্র্যান্ডের নাম, ভেতরের কনডমে আবার ভিন্ন নাম।
.jpg)
এখন সুস্থ থাকতে দিনে কতটুকু পানি পান করবেন?
এখন সুস্থ থাকতে দিনে কতটুকু পানি পান করবেন?
দায়িত্ব গ্রহণ করলেন বিএসএমএমইউ’র নতুন ভিসি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ'তে) নতুন উপাচার্য হিসাবে দায়িত্ব নিলেন,স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহা-পরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক

.jpg)


.webp)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)