

তীব্র গরমে অতীষ্ট মানব ও প্রানীকূলের জনজীবন। এ সময় দিনে পর্যাপ্ত পানি না পান করলেই মহা বিপদ। তবে গরমের সময় ঠিক কতটা পরিমাণে পানি পান করলে শরীর থাকবে সুস্থ, তা হয়তো অনেকেরই জানা নেই।গরমে শরীরের তাপমাত্রাকে স্বাভাবিকের গণ্ডিতে আটকে রাখে পানি। শুধু তাই নয়, এই পানীয় রক্ত তৈরি থেকে শুরু করে অস্থিসন্ধিকে পিচ্ছিল রাখা, শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেওয়া সহ প্রায় সব শারীরবৃত্তীয় কাজেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তাই এমন দহনদিনে সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতেই হবে। না হলে ডিহাইড্রেশনের ঝুঁকি বেড়ে যাবে। তবে গরমের সময় ঠিক কতটা পরিমাণে পানি পান করলে শরীর থাকবে সুস্থ?এ বিষয়ে ভারতের কলকাতা শহরের এক বেসরকারি হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শ্রাবণী মুখোপাধ্যায় জানান, যে কোনো সুস্থ মানুষের দৈনিক অন্তত ৩ লিটার পানি পান করতেই হবে। তা হলেই শরীর থাকবে সুস্থ-সবল। তবে গরমের সময় শুধু ৩ লিটার পানি পান করলেই চলবে না, বরং তার পরিমাণ আরও বাড়াতে হবে। তাই এ সময় দিনে অন্তত ৪ লিটার পানি পান করুন।আর শুধু পানিই নয়, এর পাশাপাশি ডাবের পানি, ডাল, স্যুপ, ফ্রুট জুসের মধ্যমেও দেহে পানির ঘাটতি মিটিয়ে নিতে পারেন।তবে কিডনির অসুখ, হার্টের অসুখ ও লিভারের সমস্যা থাকলে হঠাৎ করে পানি পান করা বাড়াবেন না। বরং পানি পান বাড়ানোর আগে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।এর পাশাপাশি কয়েকটি নিয়ম মেনে চলুন১. এই গরমে সকাল ১০টা-৪টা পর্যন্ত বাইরে বের হবেন না২. একান্তই বাইরে বেরতে হলে সুতির জামা-কাপড় পরুন৩. মাথায় থাকুক টুপি বা ছাতা৪. মুখে-হাতে মেখে নিন সানস্ক্রিন৫. আর শরীর খুব খারাপ লাগলে একটা ঠান্ডা জায়গায় গিয়ে বিশ্রাম নিন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।