
নিজস্ব প্রতিবেদক


প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজি সীমা (৩২)-কে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।'
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি ঢামেকে গিয়ে রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের অন্যান্য রোগীদের অবস্থাও পরিদর্শন করেন।
হাসপাতাল থেকে বের হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গতকাল খবর পাওয়ার পর জানা যায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রসবের পর রোগী সীমার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
মন্ত্রী আরও জানান, নবজাতককে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে রোগীর চিকিৎসা চলছে।
তিনি বলেন, দেশের সব হাসপাতালের পরিচালককে আগেই নির্দেশ দেওয়া আছে—কোনো রোগীর অবস্থা গুরুতর হলে দ্রুত জানাতে হবে, যাতে প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায়।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, উপপরিচালক আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নেত্রকোণার দুর্গাপুরে মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ হাজার টাকা মূল্যের ১৪ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এক ব্যক্তি।
নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইকসহ এক যুবককে আটক করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
পরিবেশ রক্ষা ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ব্রাহ্মণবাড়িয়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার সকালে শহরের জগৎ বাজারে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে পলিথিনবিরোধী প্রচারণা চালানো হয়।
প্রবাসীদের ঐক্য, সম্প্রীতি ও কল্যাণের প্রত্যয় নিয়ে স্পেনের বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শরীয়তপুরের মীর হোসাইন হাওলাদার।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।