

দ্রুত ওজন কমানোর আশায় অনেকেই কঠোর ডায়েট বা ক্র্যাশ ডায়েট অনুসরণ করেন। কেউ কেউ অল্প কয়েক দিনে কয়েক কেজি ওজন কমানোর লক্ষ্যও নির্ধারণ করেন। তবে এ ধরনের তাড়াহুড়ো করে ওজন কমানোর চেষ্টা শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বয়স, জীবনযাপন, খাদ্যাভ্যাস, হরমোনজনিত সমস্যা, শারীরিক অবস্থা ও ওষুধ সেবনের ইতিহাস বিবেচনায় নিয়ে ধীরে ও নিয়ম মেনে ওজন কমানোর পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা।
বিশেষ করে নগরজীবনে কর্মব্যস্ততা, অনিয়মিত খাবার, দীর্ঘসময় বসে কাজ করা, মানসিক চাপ ও পর্যাপ্ত ঘুমের অভাবে অনেক নারীর ওজন বাড়ছে। অতিরিক্ত ওজন শুধু শারীরিক গঠনের পরিবর্তন নয়; এর সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS), জয়েন্টের সমস্যা ও হৃদ্রোগের মতো বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিও সম্পর্কিত।
নিউট্রিশনিস্ট নাহিদা আহমেদের পরামর্শ, ওজন কমানোর ক্ষেত্রে প্রথমেই খাবারের গুণগত মান ও পরিমাণের দিকে নজর দেওয়া প্রয়োজন। সকালের নাস্তায় পর্যাপ্ত প্রোটিন রাখা, প্রতিদিনের খাবারে শাকসবজি ও সালাদের পরিমাণ বাড়ানো এবং অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার কমানোর মাধ্যমে খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনা যায়।
খাবার ধীরে ধীরে খাওয়াও ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। মনোযোগ দিয়ে খাবার খেলে শরীরের ক্ষুধা ও তৃপ্তির সংকেত বোঝা সহজ হয়। পাশাপাশি বড় প্লেটের পরিবর্তে তুলনামূলক ছোট প্লেটে খাবার নেওয়া এবং একবারে অতিরিক্ত খাবার না খাওয়ার অভ্যাসও দৈনিক খাদ্যগ্রহণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।
ওজন কমানোর ক্ষেত্রে শুধু খাবারের পরিবর্তনই যথেষ্ট নয়। নিয়মিত শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ। নিজের খাবার ও দৈনন্দিন অভ্যাস পর্যবেক্ষণের জন্য ক্যালোরি বা খাবার ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করেও সচেতনতা বাড়ানো যেতে পারে।
তবে সবার জন্য একই ডায়েট কার্যকর নয়। বিশেষ করে দ্রুত ওজন কমানোর কোনো কঠোর পরিকল্পনা শুরু করার আগে ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা ও প্রয়োজন বিবেচনা করা জরুরি। তাই নিরাপদ ও দীর্ঘমেয়াদি ফলাফলের জন্য প্রশিক্ষিত পুষ্টিবিদ বা চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যক্তিভেদে উপযোগী খাদ্য ও জীবনযাপন পরিকল্পনা করা উচিত।
বিশেষজ্ঞদের মতে, ওজন কমানোর ক্ষেত্রে দ্রুত ফল পাওয়ার চেয়ে এমন একটি পদ্ধতি অনুসরণ করা বেশি গুরুত্বপূর্ণ, যা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকরভাবে বজায় রাখা সম্ভব। ক্র্যাশ ডায়েটের বদলে সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাসই হতে পারে টেকসই ওজন নিয়ন্ত্রণের ভিত্তি।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। মাঠপর্যায়ে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষকদের স্বীকৃতি ও উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে
নেত্রকোনার মদনে দিন-রাত টানা সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, সরকারি চাল কালোবাজারি ও চোরাচালানে জড়িত ব্যক্তি এবং পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পাঁচ টন সরকারি চাল, ১৪০টি ইয়াবা বড়ি ও পাচারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ হোসেন নামে এক যুবদল কর্মীসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, হামলার সময় তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর বেল্ট থেকে ১২০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কালো আঠালো ফিতায় মোড়ানো অবস্থায় সোনার বারগুলো বিশেষ কৌশলে বেল্টের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।