স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ১০ শিশুর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন এবং বাকি ৬ জন সন্দেহভাজন হিসেবে বিবেচিত। একই সময়ে ১৫০ জন শিশুর হামে আক্রান্ত হওয়া নিশ্চিত হয়েছে, আর ১,২৬৮ জনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে।

মৃত্যুর ক্ষেত্রে ঢাকা বিভাগেই পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় সেখানে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি এ বিভাগেই, যেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৭০৩ জন।

citytouch 728-X-90

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে মারা গেছে ২৮ জন এবং সন্দেহভাজন হিসেবে আরও ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২,৬৩৯ জন এবং সন্দেহভাজন আক্রান্ত ১০,২২৫ জনে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার করা এবং শিশুদের প্রতি অভিভাবকদের সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।