

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে দীর্ঘদিন ধরেই একটি প্রশ্ন আলোচনায়- মুসলিম দেশ হওয়া সত্ত্বেও কেন ইরানকে অনেক মুসলিম রাষ্ট্র প্রকাশ্যে সমর্থন করে না? সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর প্রশ্নটি আবারও সামনে এসেছে। বিশ্লেষকদের মতে, বিষয়টি ধর্মীয় আবেগের চেয়ে অনেক বেশি জড়িত কৌশলগত বাস্তবতা, নিরাপত্তা উদ্বেগ ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে।
প্রথমত, শিয়া–সুন্নি বিভাজন একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। ইরান শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ অধিকাংশ আরব দেশ সুন্নি মতাদর্শ অনুসরণ করে। এই মতপার্থক্য কেবল ধর্মীয় নয়, বরং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার রূপও নিয়েছে। বিশেষ করে ইরান ও সৌদি আরবের দীর্ঘদিনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলে।
দ্বিতীয়ত, আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে উদ্বেগ। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে ইরানের প্রভাব উপসাগরীয় দেশগুলোর কাছে নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচিত হয়। তাদের আশঙ্কা, ইরান আরও শক্তিশালী হলে তা নিজেদের শাসনব্যবস্থা ও প্রভাব বলয়ের ওপর চাপ সৃষ্টি করতে পারে।
তৃতীয়ত, সামরিক ও নিরাপত্তা নির্ভরশীলতা। উপসাগরীয় অঞ্চলের বহু দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত অস্ত্র সরবরাহ ও গোয়েন্দা সহায়তা যুক্তরাষ্ট্রনির্ভর। ফলে ইরানের পক্ষে সরাসরি অবস্থান নেওয়া তাদের জন্য কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে।
অর্থনৈতিক বাস্তবতাও বড় একটি বিষয়। তেল রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ ও বৈশ্বিক বাণিজ্যে পশ্চিমা বিশ্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকায় তাকে প্রকাশ্যে সমর্থন দিলে অন্য দেশগুলোকেও অর্থনৈতিক চাপের মুখে পড়ার আশঙ্কা থাকে।
ইরানকে সমর্থন বা বিরোধিতা- দুই ক্ষেত্রেই মুসলিম দেশগুলোর সিদ্ধান্ত মূলত ভূরাজনীতি, নিরাপত্তা ও অর্থনৈতিক হিসাব–নিকাশের ওপর নির্ভরশীল বলে মনে করছেন বিশ্লেষকরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।