
নিজস্ব প্রতিবেদক


রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী বিএনপি এবং দেশের সাধারণ মানুষের জন্য একটি শোকাবহ ও স্মরণীয় দিন। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অগ্রগতির প্রশ্নে জিয়াউর রহমান আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে তাঁর ঐতিহাসিক উত্থান ঘটে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামেই তিনি শাহাদাত বরণ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পথনির্দেশনা পাওয়া যায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনে। তিনি বলেন, “আমরা এই গভীর শোককে শক্তিতে পরিণত করেছি।”
জাতীয় ঐক্য ও গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, জিয়াউর রহমান মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয় উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার শিক্ষা দিয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের আদর্শে রাজনীতি করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমান সরকারের গণতান্ত্রিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক ধারাতেই পরিচালিত করা হবে। ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চেতনার আলোকে দেশের গণতান্ত্রিক ভিত্তিকে আরও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।