

সৈয়দ আব্বাস আরাঘচিইরানপ্রস্তুত রয়েছে এবং এমন কোনো অভিযানে ওয়াশিংটনকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।
NBC–কে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি।” তাঁর এই মন্তব্য চলমান আন্তর্জাতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরাঘচি বলেন, ইরান যেকোনো স্থল আক্রমণ মোকাবিলার সক্ষমতা রাখে এবং যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ওয়াশিংটনের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি আরও জানান, তেহরান যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে না।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, গত বছরের সংঘাতের সময়ও ইরান নিজে থেকে যুদ্ধবিরতির উদ্যোগ নেয়নি। বরং হামলাকারী পক্ষই প্রথম যুদ্ধবিরতির প্রস্তাব দিতে বাধ্য হয়েছিল বলে তিনি দাবি করেন।
জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে আরাঘচি বলেন, সংলাপের সময় সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত পাওয়া গেলেও শেষ মুহূর্তে ইরান কোনো সমঝোতার পথে যায়নি।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা আলোচনা চলে। তবে কোনো চুক্তি ছাড়াই সেই সংলাপ ব্যর্থ হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান শুরু হওয়ার খবর পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যমতে, চলমান সংঘাতের ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত ছয় দিনের হামলায় ইরানে প্রায় এক হাজার মানুষের মৃত্যু এবং পাঁচ হাজারের বেশি মানুষ আহত হওয়ার তথ্য পাওয়া গেছে, যদিও এই পরিসংখ্যানের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিশ্লেষকদের মতে, ইরানের কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে দীর্ঘমেয়াদি সংকটের দিকে ঠেলে দিতে পারে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।