

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে তাদের রেজিস্ট্রি বিয়ে অনুষ্ঠিত হবে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, সম্প্রতি বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আমির ও গৌরী। অনুষ্ঠানটি হবে একান্ত পারিবারিক পরিবেশে। এতে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।
যদিও আনুষ্ঠানিকভাবে অতিথি তালিকা প্রকাশ করা হয়নি, তবে বলিউডের দুই শীর্ষ তারকা শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
এর আগে আমির খান দুইবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তাঁর দুই সন্তান জুনাইদ খান ও ইরা খান রয়েছেন। পরে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। তাঁদের একমাত্র ছেলে আজাদ। ২০২১ সালে আমির ও কিরণ রাও বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।
অন্যদিকে, গৌরী স্প্র্যাটেরও একটি পূর্ববর্তী সংসার রয়েছে। তাঁর সাত বছর বয়সী একটি ছেলে আছে। গৌরীর দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট কর্মী, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন।
গত বছর নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। এবার সেই সম্পর্কই বিয়ের মাধ্যমে নতুন পরিণতি পেতে যাচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।