আন্তর্জাতিক


লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালাল ইরান


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৮ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার

লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালাল ইরান

ইসরায়েলের উপকূলীয় শহর নেতানিয়ার আকাশে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আলোকচ্ছটা। ১৮ মার্চ ২০২৬ । ছবি: এএফপি


ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, ক্লাস্টার ওয়ারহেড এমন ধরনের অস্ত্র, যা আকাশে বিস্ফোরিত হয়ে বহু ক্ষুদ্র বিস্ফোরকে বিভক্ত হয়ে বৃহৎ এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে এর ক্ষয়ক্ষতির পরিধি ব্যাপক হয় এবং প্রতিরোধ করাও কঠিন হয়ে পড়ে।

 

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

 

আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে তারা কয়েক সপ্তাহ আগে হামলা শুরু করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও একাধিক শীর্ষ কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

 

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তেহরান। জানা যায়, ইসরায়েলি হামলায় লারিজানির ছেলে এবং তার ডেপুটি আলিরেজা বায়াতও নিহত হয়েছেন।

 

ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ইরান ধারাবাহিকভাবে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে, যা আন্তর্জাতিকভাবে অত্যন্ত বিতর্কিত। সর্বশেষ তথ্যে জানা গেছে, তেল আবিবে চালানো হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এতে চলমান সংঘাতে ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৪ জনে।

 

বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি এই হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং বড় ধরনের সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা বাড়াচ্ছে।


সম্পর্কিত

আন্তর্জাতিক খবরআন্তর্জাতিক

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি অপরাধপ্রবণ শহর ঢাকা: নাম্বেওর সূচক

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে নিরাপত্তা সূচকেও অঞ্চলের বড় শহরগুলোর তুলনায় সবচেয়ে পিছিয়ে রয়েছে রাজধানী। বৈশ্বিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম নাম্বেও প্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে এ তথ্য উঠে এসেছে।

ওপিটি চাকরির সুযোগে ১ লাখ ডলার ফি ভাবছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগ পেতে বিদেশি শিক্ষার্থীদের জন্য ১ লাখ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ২২ লাখ টাকা) ফি আরোপের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রস্তাবটি কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রমুখী হওয়ার প্রবণতা কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৭, তীব্র গরমে পানি ও বিদ্যুৎ সংকট উদ্ধারকাজে বড় চ্যালেঞ্জ

জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঘরবাড়ি ধসে পড়েছে, সড়কে ফাটল দেখা দিয়েছে এবং অন্তত ১৭ জন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও বিশুদ্ধ পানি ও বিদ্যুতের সংকট তীব্র গরমের মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

ইরানে সমর্থিত ইরাকি মিলিশিয়াদের বিরুদ্ধে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে ইরানের সঙ্গে চলমান পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পায়।