আন্তর্জাতিক


ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর জরুরি বৈঠক


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:৩০ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

ইরানে সমর্থিত ইরাকি মিলিশিয়াদের বিরুদ্ধে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে ইরানের সঙ্গে চলমান পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পায়।

 

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাতের পর সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সফরসূচিতে ট্রাম্পের সঙ্গে বৈঠকটি যুক্ত করা হয়। ওই বৈঠকে প্রিন্স খালিদ ভ্যান্সকে জানান, সৌদি আরব ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর পক্ষে অবস্থান নিয়েছে। তবে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে ইরানপন্থী ইরাকি মিলিশিয়াদের বিরুদ্ধে হামলা চালিয়েছে।

 

সূত্রটির দাবি, এসব বৈঠকের উদ্দেশ্য ছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি বার্তা যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া।

 

সৌদি আরব এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র। গত পাঁচ মাসে বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য দেখা দিলেও, যুদ্ধ শুরুর পর থেকে রিয়াদ একাধিকবার ট্রাম্প প্রশাসনের ইরান-সংক্রান্ত নীতিতে প্রভাব ফেলতে সক্ষম হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভাই এবং ঘনিষ্ঠ আস্থাভাজন প্রিন্স খালিদের গত সপ্তাহেই ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল। তবে ইরাকে হামলার কারণে তিনি সেই সফর স্থগিত করেন।

 

গত মঙ্গলবার সৌদি সামরিক বাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যৌথভাবে ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের বিরুদ্ধে হামলা চালায়।

 

সেন্টকম জানায়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নির্দেশনায় পরিচালিত মিলিশিয়াদের মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ৩০টিরও বেশি ড্রোন হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

 

পরে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করে যে, হামলায় দেশটির বাহিনী অংশ নিয়েছে। মন্ত্রণালয় জানায়, সেন্টকমের সঙ্গে সমন্বয় করেই এ অভিযান পরিচালিত হয়েছে।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৭, তীব্র গরমে পানি ও বিদ্যুৎ সংকট উদ্ধারকাজে বড় চ্যালেঞ্জ

জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঘরবাড়ি ধসে পড়েছে, সড়কে ফাটল দেখা দিয়েছে এবং অন্তত ১৭ জন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও বিশুদ্ধ পানি ও বিদ্যুতের সংকট তীব্র গরমের মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

ইরানকে কড়া বার্তা ইরাকের শিয়া নেতা আল-সাদরের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং তেহরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো সামরিক অভিযান না চালানোর কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সাদর। তিনি বলেছেন, ইরাককে কোনো আঞ্চলিক সংঘাতের যুদ্ধক্ষেত্রে পরিণত করা যাবে না।

ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘এখন পর্যন্ত সেরাগুলোর একটি’, বললেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠককে "এখন পর্যন্ত অন্যতম সেরা" বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের টানাপোড়েনের জল্পনা উড়িয়ে দিয়ে দুই দেশের জোটকে "গ্রানাইটের দেয়ালের মতো দৃঢ়" বলে বর্ণনা করেন।

মার্কিন ঘাঁটিতে অভিযানে নিহত ইরানি পাইলটের মরদেহ ফিরছে দেশে

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এক অভিযানে নিহত ইরানি পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির মরদেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে।