আন্তর্জাতিক
ইরানকে কড়া বার্তা ইরাকের শিয়া নেতা আল-সাদরের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং তেহরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো সামরিক অভিযান না চালানোর কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সাদর। তিনি বলেছেন, ইরাককে কোনো আঞ্চলিক সংঘাতের যুদ্ধক্ষেত্রে পরিণত করা যাবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে আল-সাদর বলেন, ইরাক কখনোই অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলার ঘাঁটি ছিল না। তাই ইরানের বাহিনী এবং তাদের সমর্থিত মিলিশিয়াদেরও ইরাকের মাটি ব্যবহার থেকে বিরত থাকা উচিত।
তিনি সতর্ক করে বলেন, কিছু অবাধ্য মিলিশিয়ার কর্মকাণ্ড ইরাককে নতুন সংকটের মুখে ঠেলে দিতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে উপসাগরীয় দেশগুলো ইরাককে লক্ষ্যবস্তু করার অজুহাত পেতে পারে, যা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
আল-সাদরের অভিযোগ, ইরাককে আবারও একটি অর্থহীন যুদ্ধে জড়িয়ে ফেলার চেষ্টা চলছে। তাই দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে সরকারকে আরও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের ভেতরে ও বাইরে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো সাম্প্রদায়িক বিভাজনকে উসকে দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। এ কারণে জাতীয় ঐক্য বজায় রাখা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
দীর্ঘদিনের যুদ্ধ ও সংঘাত ইরাকের অর্থনীতি, অবকাঠামো এবং আন্তর্জাতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে উল্লেখ করে আল-সাদর বলেন, ইরাকের এখন সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা এবং পুনর্গঠন।
বিবৃতির শেষাংশে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি শান্তি ও সংলাপের আহ্বান জানান। একই সঙ্গে বিদেশি সামরিক ঘাঁটি, আঞ্চলিক আধিপত্য এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করে স্বাধীন ও সংঘাতমুক্ত মধ্যপ্রাচ্য গড়ে তোলার আহ্বান জানান এই শিয়া নেতা।
সম্পর্কিত
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৭, তীব্র গরমে পানি ও বিদ্যুৎ সংকট উদ্ধারকাজে বড় চ্যালেঞ্জ
জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঘরবাড়ি ধসে পড়েছে, সড়কে ফাটল দেখা দিয়েছে এবং অন্তত ১৭ জন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও বিশুদ্ধ পানি ও বিদ্যুতের সংকট তীব্র গরমের মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর জরুরি বৈঠক
ইরানে সমর্থিত ইরাকি মিলিশিয়াদের বিরুদ্ধে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে ইরানের সঙ্গে চলমান পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পায়।

ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘এখন পর্যন্ত সেরাগুলোর একটি’, বললেন নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠককে "এখন পর্যন্ত অন্যতম সেরা" বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের টানাপোড়েনের জল্পনা উড়িয়ে দিয়ে দুই দেশের জোটকে "গ্রানাইটের দেয়ালের মতো দৃঢ়" বলে বর্ণনা করেন।

মার্কিন ঘাঁটিতে অভিযানে নিহত ইরানি পাইলটের মরদেহ ফিরছে দেশে
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এক অভিযানে নিহত ইরানি পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির মরদেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে।









