আন্তর্জাতিক


ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘এখন পর্যন্ত সেরাগুলোর একটি’, বললেন নেতানিয়াহু


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার

ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘এখন পর্যন্ত সেরাগুলোর একটি’, বললেন নেতানিয়াহু

হোয়াইট হাউসে বৈঠকের পর ট্রাম্পের সঙ্গে সম্পর্ককে দৃঢ় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠককে "এখন পর্যন্ত অন্যতম সেরা" বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের টানাপোড়েনের জল্পনা উড়িয়ে দিয়ে দুই দেশের জোটকে "গ্রানাইটের দেয়ালের মতো দৃঢ়" বলে বর্ণনা করেন।

 

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সঙ্গে তার এই বৈঠক ছিল "এখন পর্যন্ত সেরাগুলোর একটি"।

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক দুর্বল হয়েছে—এমন ধারণা নাকচ করে তিনি বলেন, "আমাদের জোটে ফাটল খুঁজতে যারা আগ্রহী, তাদের হতাশ করতেই আমার ভালো লাগে। কারণ তারা শেষ পর্যন্ত যা খুঁজে পায়, তা হলো গ্রানাইটের মতো শক্ত একটি দেয়াল।"

 

সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের অবস্থান অভিন্ন।

 

তার ভাষায়, "আমরা চাই না তেহরানের এই উগ্রপন্থী শাসন পারমাণবিক অস্ত্রের অধিকারী হোক, যাতে তারা আমেরিকাকে হুমকি দিতে পারে, বিশ্বের শান্তিকে বিপন্ন করতে পারে এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।"

 

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকানোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ লক্ষ্য এবং এটি "কূটনৈতিক উপায়ে অথবা অন্য কোনো উপায়ে" অর্জন করা হবে।

 

নেতানিয়াহু আরও উল্লেখ করেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি এখন পর্যন্ত আটবার হোয়াইট হাউস সফর করেছেন, যা অন্য যেকোনো বিদেশি নেতার তুলনায় বেশি।


সম্পর্কিত

আন্তর্জাতিক খবরডোনাল্ড ট্রাম্পনেতানিয়াহু

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

মার্কিন ঘাঁটিতে অভিযানে নিহত ইরানি পাইলটের মরদেহ ফিরছে দেশে

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এক অভিযানে নিহত ইরানি পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির মরদেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, ধসে পড়া শপিংমলে চলছে মরিয়া উদ্ধার অভিযান

ভূমিকম্পের পর বুধবার পর্যন্ত ৩৬ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ সময় তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ফলে তাপজনিত অসুস্থতার ঝুঁকি নিয়েও সতর্ক করেছে প্রশাসন।

পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে, এক শিশুসহ নিহত ৮ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত সপ্তাহ থেকে চলমান হামলায় এক শিশুসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ।

শিক্ষামন্ত্রীর পদ ছাড়লেও ধর্মেন্দ্রকে মন্ত্রিসভায় রাখতে চেয়েছিল মোদি সরকার, রাজি হয়নি ‘তেলাপোকারা’

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে টানা আন্দোলন চালায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। জেন–জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এ আন্দোলনের মুখে গত শনিবার পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। তবে আন্দোলনের মধ্যে তাঁকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে রাখার প্রস্তাব দিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সিজেপি।