আন্তর্জাতিক
মার্কিন ঘাঁটিতে অভিযানে নিহত ইরানি পাইলটের মরদেহ ফিরছে দেশে

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এক অভিযানে নিহত ইরানি পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির মরদেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, কাতার থেকে তার মরদেহ ইরানে পাঠানো হচ্ছে। এর আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহটির পরিচয় নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইরানের সামরিক বাহিনীর দাবি, সংঘাতের সময় প্রায় ৩৫ বছর পুরোনো দুটি সুখোই-২৪ যুদ্ধবিমান নিয়ে কাতারের আল-উদেইদে অবস্থিত মার্কিন বিমানঘাঁটির দিকে অভিযান পরিচালনা করা হয়েছিল। ওই অভিযানের সময় একটি বিমান ভূপাতিত হয় এবং ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি নিহত হন।
ইরানের আরও দাবি, অভিযানে আল-উদেইদ ঘাঁটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র বা কাতারও এ বিষয়ে একই ধরনের কোনো তথ্য নিশ্চিত করেনি।
সংঘাত চলাকালে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। নিরাপত্তাজনিত কারণে ওই সময় আল-উদেইদ ঘাঁটি থেকে কিছু সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছিল বলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘এখন পর্যন্ত সেরাগুলোর একটি’, বললেন নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠককে "এখন পর্যন্ত অন্যতম সেরা" বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের টানাপোড়েনের জল্পনা উড়িয়ে দিয়ে দুই দেশের জোটকে "গ্রানাইটের দেয়ালের মতো দৃঢ়" বলে বর্ণনা করেন।

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, ধসে পড়া শপিংমলে চলছে মরিয়া উদ্ধার অভিযান
ভূমিকম্পের পর বুধবার পর্যন্ত ৩৬ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ সময় তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ফলে তাপজনিত অসুস্থতার ঝুঁকি নিয়েও সতর্ক করেছে প্রশাসন।

পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে, এক শিশুসহ নিহত ৮ ফিলিস্তিনি
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত সপ্তাহ থেকে চলমান হামলায় এক শিশুসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ।

শিক্ষামন্ত্রীর পদ ছাড়লেও ধর্মেন্দ্রকে মন্ত্রিসভায় রাখতে চেয়েছিল মোদি সরকার, রাজি হয়নি ‘তেলাপোকারা’
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে টানা আন্দোলন চালায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। জেন–জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এ আন্দোলনের মুখে গত শনিবার পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। তবে আন্দোলনের মধ্যে তাঁকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে রাখার প্রস্তাব দিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সিজেপি।






