আন্তর্জাতিক
লারিজানির পর এবার ইরানের গোয়েন্দামন্ত্রীকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা

ইসমাইল খতিব । ছবি: তাসনিম নিউজের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া
ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হওয়ার একদিনের মাথায় এবার দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।
মঙ্গলবার রাতে তেহরানে এই হামলার ঘটনা ঘটে বলে এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে।
তবে হামলার লক্ষ্যবস্তু ইসমাইল খতিব নিহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি কর্মকর্তারাও বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ইরানের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা ও গোয়েন্দা নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে।
সম্প্রতি ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর একের পর এক হামলার ঘটনায় দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে বলে ধারণা করা হচ্ছে।
সম্পর্কিত
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি অপরাধপ্রবণ শহর ঢাকা: নাম্বেওর সূচক
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে নিরাপত্তা সূচকেও অঞ্চলের বড় শহরগুলোর তুলনায় সবচেয়ে পিছিয়ে রয়েছে রাজধানী। বৈশ্বিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম নাম্বেও প্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে এ তথ্য উঠে এসেছে।

ওপিটি চাকরির সুযোগে ১ লাখ ডলার ফি ভাবছে ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগ পেতে বিদেশি শিক্ষার্থীদের জন্য ১ লাখ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ২২ লাখ টাকা) ফি আরোপের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রস্তাবটি কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রমুখী হওয়ার প্রবণতা কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৭, তীব্র গরমে পানি ও বিদ্যুৎ সংকট উদ্ধারকাজে বড় চ্যালেঞ্জ
জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঘরবাড়ি ধসে পড়েছে, সড়কে ফাটল দেখা দিয়েছে এবং অন্তত ১৭ জন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও বিশুদ্ধ পানি ও বিদ্যুতের সংকট তীব্র গরমের মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর জরুরি বৈঠক
ইরানে সমর্থিত ইরাকি মিলিশিয়াদের বিরুদ্ধে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে ইরানের সঙ্গে চলমান পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পায়।








