আন্তর্জাতিক


ইরানকে নতুন বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০২ মে ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার

ইরানকে নতুন বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি/ফাইল ছবি


যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধে ইরানের বন্দর কার্যক্রম ব্যাহত হওয়ার পর ইরানগামী পণ্যের জন্য ছয়টি নতুন স্থল রুট আনুষ্ঠানিকভাবে খুলে দিয়েছে পাকিস্তান। করাচি বন্দরে আটকে থাকা হাজার হাজার কন্টেইনার দ্রুত সরিয়ে নিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

 

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় ২৫ এপ্রিল ‘ট্রানজিট অব গুডস থ্রু টেরিটরি অব পাকিস্তান অর্ডার ২০২৬’ জারি করে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এর ফলে তৃতীয় দেশ থেকে আসা পণ্য পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সড়কপথে ইরানে পাঠানোর সুযোগ তৈরি হয়েছে।

 

নতুন ঘোষিত ছয়টি রুট করাচি, পোর্ট কাসিম ও গোয়াদর বন্দরের সঙ্গে ইরানের গাবদ ও তাফতান সীমান্তকে যুক্ত করেছে। এসব রুট বেলুচিস্তানের তুরবত, পাঞ্জগুর, খুজদার, কোয়েটা ও দালবান্দিনের মধ্য দিয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে ছোট রুট গোয়াদর-গাবদ করিডোর, যেখানে ইরান সীমান্তে পৌঁছাতে সময় লাগবে মাত্র দুই থেকে তিন ঘণ্টা। অন্যদিকে করাচি থেকে ইরান সীমান্তে পৌঁছাতে সাধারণত ১৬ থেকে ১৮ ঘণ্টা সময় লাগে।

 

কর্মকর্তাদের মতে, গোয়াদর-গাবদ রুট ব্যবহারে পরিবহন খরচ করাচি রুটের তুলনায় ৪৫ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত কমে আসবে। ফলে বাণিজ্যিকভাবে এটি একটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এদিকে, এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদ সফর করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। জানা গেছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করছে।

 

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এ উদ্যোগকে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এর মাধ্যমে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য করিডোর হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে।

 

তবে ভারতীয় পণ্য এই ট্রানজিট সুবিধার আওতায় রাখা হয়নি। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের পর জারি করা এক আদেশে ভারতীয় পণ্যের পাকিস্তান হয়ে পরিবহন নিষিদ্ধ করা হয়।

 

উল্লেখ্য, চলতি বছরের ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করলে দেশটির সামুদ্রিক যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটে। এর পর থেকেই করাচি বন্দরে ইরানগামী তিন হাজারের বেশি কন্টেইনার আটকে রয়েছে।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের

‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি অপরাধপ্রবণ শহর ঢাকা: নাম্বেওর সূচক

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে নিরাপত্তা সূচকেও অঞ্চলের বড় শহরগুলোর তুলনায় সবচেয়ে পিছিয়ে রয়েছে রাজধানী। বৈশ্বিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম নাম্বেও প্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে এ তথ্য উঠে এসেছে।