আন্তর্জাতিক


নরমদা নদীতে নৌকাডুবি: সন্তানের প্রাণ বাঁচাতে শেষ চেষ্টা, মায়ের সঙ্গে মৃত্যু


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৩ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার

নরমদা নদীতে নৌকাডুবি: সন্তানের প্রাণ বাঁচাতে শেষ চেষ্টা, মায়ের সঙ্গে মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে নরমদা নদীর জলাধারে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় এক মা তার চার বছরের সন্তানকে বাঁচাতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও শেষ পর্যন্ত নিজে ও সন্তান দুজনকেই হারাতে হয়েছে।

 

জানা গেছে, ২৯ জন পর্যটক নিয়ে একটি ক্রুজ নৌকা ভ্রমণে বের হয়েছিল। হঠাৎই আবহাওয়া খারাপ হয়ে তীব্র ঝড়ো হাওয়া শুরু হয়। নদীর ঢেউ ক্রমে উঁচু হতে থাকলে নৌকাটি ভারসাম্য হারিয়ে একদিকে কাত হয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই ডুবে যেতে শুরু করে। এতে নৌকায় থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শুরু হয় বাঁচার মরিয়া চেষ্টা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় যারা লাইফজ্যাকেট পেয়েছিলেন, তারা শেষ চেষ্টা চালান পানিতে ভেসে থাকার। তবে অনেকেই নৌকার ভেতরেই আটকা পড়ে যান। এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তার চার বছর বয়সী সন্তান, যারা দিল্লি থেকে পরিবারসহ ঘুরতে এসেছিলেন।

 

উদ্ধারকারীরা জানান, গভীর পানি থেকে মরদেহ উদ্ধারের সময় দেখা যায়, শিশুটি তার মায়ের লাইফজ্যাকেটের ভেতরে আটকে আছে এবং দুই হাত দিয়ে শক্ত করে তাকে জড়িয়ে রয়েছে। শেষ মুহূর্তে সন্তানকে বাঁচাতে নিজের লাইফজ্যাকেটের ভেতরেই তাকে ঢুকিয়ে দিয়েছিলেন মা। কিন্তু প্রকৃতির তাণ্ডবের কাছে হার মানতে হয়েছে সেই ভালোবাসাকেও।

 

রাতভর উদ্ধার অভিযান চালিয়ে একে একে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত মধ্যপ্রদেশের মন্ত্রী রাকেশ সিং মা-ছেলের এই হৃদয়বিদারক দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।

 

স্থানীয়দের অভিযোগ, নৌকাটিতে পর্যাপ্ত লাইফজ্যাকেট ছিল না এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিই এই দুর্ঘটনাকে আরও ভয়াবহ করে তুলেছে। প্রশাসন ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

 

এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল, সন্তানের জন্য মায়ের ভালোবাসা কতটা গভীর হতে পারে শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই ভালোবাসার লড়াই থেমে থাকে না।

 

 

 


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের

‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি অপরাধপ্রবণ শহর ঢাকা: নাম্বেওর সূচক

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে নিরাপত্তা সূচকেও অঞ্চলের বড় শহরগুলোর তুলনায় সবচেয়ে পিছিয়ে রয়েছে রাজধানী। বৈশ্বিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম নাম্বেও প্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে এ তথ্য উঠে এসেছে।