আন্তর্জাতিক


পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা সোমবার: ২৯৪ আসনে শুরু ভোটগণনা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৩ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন, রবিবার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা সোমবার: ২৯৪ আসনে শুরু ভোটগণনা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে সোমবার। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগণার ফলতা আসন ছাড়া বাকি ২৯৩টি আসনে সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে।

 

প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে, এরপর পর্যায়ক্রমে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ভোট গণনা শুরু হবে। পুরো প্রক্রিয়া পরিচালনা করছে ভারতের নির্বাচন কমিশন

 

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগণনা অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সিসিটিভি ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

নিরাপত্তার জন্য তিন স্তরের ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের পাশাপাশি কেবল কিউআর কোডযুক্ত পরিচয়পত্র থাকলেই গণনা কেন্দ্রে প্রবেশ করা যাবে। কাউন্টিং অবজার্ভার ও রিটার্নিং কর্মকর্তাদের ছাড়া মোবাইল ফোন বহনের অনুমতি নেই।

 

এবারের নির্বাচনে গণনাকেন্দ্রের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। ২০১৬ সালে ৯০টি কেন্দ্র থাকলেও ২০২১ সালে তা বাড়িয়ে ১০৮ করা হয়। এবার তা কমিয়ে কলকাতাসহ রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রে ভোট গণনা হবে। এর মধ্যে কলকাতায় রয়েছে ৫টি কেন্দ্র। সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে কলকাতার ১১টি আসনের মধ্যে ৭টির ফল গণনা হবে।

 

নির্বাচন কমিশন মোট ৪৩২ জন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। পাশাপাশি ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন।

 

তবে রাজ্যে স্ট্রং রুম নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশনের সহায়তায় ইভিএম কারচুপির চেষ্টা করতে পারে। অন্যদিকে দলীয় নেতাকর্মীদের স্ট্রং রুমে কড়া নজরদারি রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

তিনি জানিয়েছেন, ৪ মে ভোর পর্যন্ত স্ট্রং রুমে কঠোর পাহারা বজায় রাখতে হবে। শুক্রবার রাতে তিনি নিজেও প্রায় চার ঘণ্টা সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে অবস্থান করেন।

 

এবারের নির্বাচনে দুই দফায় রেকর্ড ৯৩ শতাংশের বেশি ভোট পড়েছে। ভোট গণনা শেষে বেলা ১২টার দিকে প্রাথমিক ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

 

বুথফেরত সমীক্ষায় বিভিন্ন ধরনের ইঙ্গিত মিলছে—কিছু সমীক্ষা বলছে ক্ষমতার পরিবর্তন ঘটতে পারে এবং বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তবে ২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসন।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে, ফলে জোট সরকার গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই দিনে ভারতের আরও কয়েকটি রাজ্য—আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতেও নির্বাচনের ফল ঘোষণা করা হবে।


সম্পর্কিত

পশ্চিমবঙ্গবিধানসভানির্বাচনের ফল

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ইরান চুক্তিকে ঘিরে বিশ্ববাজারে ইতিবাচক প্রতিক্রিয়া, উচ্ছ্বাসের কথা বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন সমঝোতা চুক্তিকে কেন্দ্র করে বিশ্ববাজারে ইতিবাচক সাড়া ও উচ্ছ্বাস তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই চুক্তিকে “খুবই শক্তিশালী” কাঠামো হিসেবে উল্লেখ করেন।

ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার

ইংলিশ চ্যানেলের কাছে যুক্তরাজ্যের পতাকাবাহী একটি ইয়টকে পথ পরিবর্তনের জন্য সতর্কতামূলক গুলি চালিয়েছে রুশ যুদ্ধজাহাজ। ঘটনাটিকে গভীর উদ্বেগজনক ও বেপরোয়া বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

নাইজেরিয়ায় উগ্রপন্থী গোষ্ঠীর হামলায় নিহত অন্তত ২০

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে উগ্রপন্থী গোষ্ঠীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। জাতিসংঘের একটি গোয়েন্দা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। হামলাটি ঘটেছে নাইজার সীমান্তবর্তী কেব্বি রাজ্যের আরেওয়া জেলার ফেসকেন রাফি সম্প্রদায়ের ওপর।

হঠাৎ ফেসবুক ডাউন, লগইন ও মেসেঞ্জার ব্যবহারে ভোগান্তি

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকস্মিক প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এতে বহু ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট ও মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে। পাশাপাশি অনেকেই লগইন, ফিড লোডিং এবং বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।