আন্তর্জাতিক


বিধানসভা নির্বাচন: বিভিন্ন রাজ্যে এগিয়ে কারা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৪ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার

বিধানসভা নির্বাচন: বিভিন্ন রাজ্যে এগিয়ে কারা

ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই গণনায় ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক চিত্র।

 

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী (বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা), পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতায় বিজেপি ১৮৪টি আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১০৭টি আসনে। কংগ্রেস এখন পর্যন্ত কোনো আসনেই এগিয়ে নেই।

 

তামিলনাড়ুতেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে সকাল সাড়ে ১১টা পর্যন্ত অভিনেতা বিজয় থালাপতির দল টিভিকে ১০৭টি আসনে এগিয়ে রয়েছে। ডিএমকে এগিয়ে আছে ৪৯টি আসনে এবং এডিএমকে জোট রয়েছে ৭৭টি আসনে।

 

কেরালায় এগিয়ে রয়েছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)। জোটটি ৮৫টি আসনে এগিয়ে থাকলেও লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) এগিয়ে আছে ৪২টি আসনে।

 

আসামে বিজেপি শক্ত অবস্থান ধরে রেখেছে। রাজ্যটিতে দলটি ৯৮টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেস জোট এগিয়ে আছে ২৫টি আসনে।

 

কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও এগিয়ে রয়েছে এনআরসি জোট, যারা ১৭টি আসনে লিড নিয়েছে। টিভিকে ও কংগ্রেস জোট যথাক্রমে ৪টি ও ৩টি আসনে এগিয়ে রয়েছে।

 

ভোট গণনা চলমান থাকায় চূড়ান্ত ফলাফলে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

 


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের

‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি অপরাধপ্রবণ শহর ঢাকা: নাম্বেওর সূচক

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে নিরাপত্তা সূচকেও অঞ্চলের বড় শহরগুলোর তুলনায় সবচেয়ে পিছিয়ে রয়েছে রাজধানী। বৈশ্বিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম নাম্বেও প্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে এ তথ্য উঠে এসেছে।