আন্তর্জাতিক
বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গণনার মধ্যেই বিজেপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে ফলাফল উপস্থাপনের অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দুপুর পর্যন্ত গণনায় তার দল পিছিয়ে রয়েছে, তবুও শেষ ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৪ মে) দেওয়া এক ভিডিও বার্তায় মমতা বলেন, শুরু থেকেই তিনি আশঙ্কা করেছিলেন বিজেপির এগিয়ে থাকা আসনগুলো আগে দেখানো হবে এবং তৃণমূলের জেতা আসনগুলো পরে প্রকাশ করা হবে। তার দাবি, এখনও তৃণমূল কংগ্রেস ৭০ থেকে ১০০ আসনে এগিয়ে থাকলেও সেগুলো সঠিকভাবে দেখানো হচ্ছে না।
দুপুর সাড়ে বারোটার দিকে দেওয়া বক্তব্যে তিনি স্পষ্ট করে জানান, তিনি বা তার দল এখনই পরাজয় মেনে নিতে প্রস্তুত নন। গণনাকেন্দ্রে থাকা দলীয় এজেন্টদের সরে না যাওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।
নির্বাচনের ফলাফল নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ‘ইচ্ছেমতো খেলছে’ এবং জনগণের সামনে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে। তিনি বলেন, “পুরোটাই মিথ্যে জিনিস খাওয়ানো হচ্ছে।”
তৃণমূল নেত্রী আরও বলেন, “সূর্যাস্তের পরই প্রকৃত ফলাফল পরিষ্কার হবে,” এবং দলীয় নেতা-কর্মীদের ‘বাঘের বাচ্চার মতো’ লড়ে যাওয়ার আহ্বান জানান।
এদিকে, দেশটির গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, বেলা আড়াইটা পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতায় পশ্চিমবঙ্গে বিজেপি ১৯৩টি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৫টি আসনে। ভোট গণনা চলমান থাকায় চূড়ান্ত ফলাফলে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি অপরাধপ্রবণ শহর ঢাকা: নাম্বেওর সূচক
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে নিরাপত্তা সূচকেও অঞ্চলের বড় শহরগুলোর তুলনায় সবচেয়ে পিছিয়ে রয়েছে রাজধানী। বৈশ্বিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম নাম্বেও প্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে এ তথ্য উঠে এসেছে।





