আন্তর্জাতিক
তামিলনাড়ু-কেরালা-আসাম: কোথায় কারা এগিয়ে?

ভারতের বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে কড়া নিরাপত্তার মধ্যে। আজকের ফলাফলের ওপরই নির্ভর করছে আগামী পাঁচ বছরের ক্ষমতার সমীকরণ। এখন পর্যন্ত পাওয়া প্রবণতায় পশ্চিমবঙ্গ ও আসামে এগিয়ে রয়েছে বিজেপি, আর কেরালায় এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট।
দেশটির গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) ১৫৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ৫৭টি আসনে।
কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) ৭৬টি আসনে এগিয়ে আছে। বিপরীতে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) এগিয়ে রয়েছে ৪২টি আসনে। এছাড়া বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ৫টি আসনে।
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, আসামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৮৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেস (আইএনসি) এগিয়ে আছে ২৯টি আসনে। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এনডিএ এগিয়ে রয়েছে ১৫টি আসনে, আর ডিএমকে-কংগ্রেস জোট এগিয়ে আছে ৩টি আসনে।
এদিকে এনডিটিভি জানিয়েছে, বেলা সাড়ে ২টা পর্যন্ত গণনা করা ভোটের হিসেবে পশ্চিমবঙ্গে বিজেপি ১৯৩টি আসনে এগিয়ে রয়েছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৫টি আসনে। তবে ভোট গণনা চলমান থাকায় চূড়ান্ত ফলাফলে পরিবর্তন আসতে পারে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি অপরাধপ্রবণ শহর ঢাকা: নাম্বেওর সূচক
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে নিরাপত্তা সূচকেও অঞ্চলের বড় শহরগুলোর তুলনায় সবচেয়ে পিছিয়ে রয়েছে রাজধানী। বৈশ্বিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম নাম্বেও প্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে এ তথ্য উঠে এসেছে।





