আন্তর্জাতিক
মমতার বাড়ির সামনে বিজেপির কর্মীদের ‘জয় শ্রী রাম’ স্লোগান

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এগিয়ে থাকার প্রবণতা দেখা যাওয়ায় রাজ্যে সরকার গঠনের দিকে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার সকাল থেকে শুরু হওয়া গণনায় এমনই ইঙ্গিত মিলছে।
ভোটের প্রাথমিক ফলাফলে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়ায় বিজেপি কর্মীরা রাজ্যের বিভিন্ন এলাকায় উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেছেন। এরই মধ্যে কলকাতায় মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনেও জড়ো হয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন বিজেপির কর্মীরা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে ভোট গণনার মধ্যেই এক ভিডিও বার্তায় দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এবং ফলাফল নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।
মমতা অভিযোগ করেন, প্রাথমিক ফলাফলে বিজেপি এগিয়ে থাকলেও এটি তাদের পরিকল্পনার অংশ হতে পারে। তার ভাষায়, “তারা আগে নিজেদের ফলাফল দেখাবে।” তিনি আরও বলেন, “আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব।”
ভোট গণনা চলমান থাকায় চূড়ান্ত ফলাফল পেতে আরও সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি অপরাধপ্রবণ শহর ঢাকা: নাম্বেওর সূচক
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে নিরাপত্তা সূচকেও অঞ্চলের বড় শহরগুলোর তুলনায় সবচেয়ে পিছিয়ে রয়েছে রাজধানী। বৈশ্বিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম নাম্বেও প্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে এ তথ্য উঠে এসেছে।





